Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব: ১

April 27, 2026

busra islam

144
View

# গল্প এক ছাতার নিচে

   #লেখিকা - বুশরা নাদরাহ   

 #পর্ব - ১  

  তুই আমার বোনের সাথে প্রেম করস?  

 ইহানের চোখ লাল। শার্টের হাতা গোটানো। সামনে দাড়ানো রাইহানের কলার চেপে ধরেছে ইহান । বন্ধুরা সবাই সামনে দাঁড়ানো ওদের দিকে তাকিয়ে আছে। 

  রাইহানের গলা শুখায় গেছে। হাত পা কাপছে।  "ভাই..........শোন........  তুই ভুল বুজতাসোছ

"......  কি শুনমু?  আমার বন্ধু হয়ে আমার বোনের দিকে তুই কিভাবে  হাত বারাইতে পারলি?

  ইহানের গলা কাপতাছে। রাগে নাকি কষ্টে বোঝা যাচ্ছে না। 

 আমি দূরে দাড়িয়ে আছি। নয় মাস আগে যদি জানতাম একটা ছাতা এই ঝর তুলবে তাহলে.........

  🌧️  আকাশটা সেদিন সকাল থেকেই ভারী ছিল। কিন্তু ইনায়া বুঝতে পারেনি, এই বৃষ্টি শুধু আকাশেই নামবে না—তার জীবনের ভেতরেও অন্যরকম কিছু নিয়ে আসবে। কলেজ থেকে বের হয়েছে আর ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে জোরে নামল।  ইনায়া বিরক্ত হয়ে ব্যাগটা চেক করল—ছাতা নেই। 

কপাল টা কুচকে নিজেই নিজেকে বলল,

" ধুর আজই ছাতা টা না আনতে হলো। 

কলেজের সামনে দাঁড়িয়ে সে বাইরের দিকে তাকালো। ভিজে রাস্তা, গাড়ির আলো, আর এক ধরনের একাকিত্ব—সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি। 

কয়েক মিনিটেই পুরো ভিজে গেলো ইনায়া। ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো 

 “আপনি চাইলে… আমার ছাতার নিচে  আসতে পারেন।

” ইনায়া তাকিয়ে দেখল, এক অচেনা ছেলে। হাতে কালো ছাতা, মুখে শান্ত হাসি। সে একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে ছাতার নিচে এসে দাঁড়াল। প্রথমে দু’জনেই চুপ। শুধু ছাতার উপর বৃষ্টির টুপটুপ শব্দ। 

কিছুক্ষণ পর ছেলেটা বলল, 

 “আমি রাইহান।

“ইনায়া।

” ছোট্ট পরিচয়। কিন্তু যেন অচেনা দূরত্বটা একটু কমে গেল। 

 “প্রতিদিন এই রুটেই যান?

 “হ্যাঁ… কলেজ শেষে।

 “আজকে ছাতা আনেননি?

" ইনায়া হেসে বলল, —

 “না, আর তাই আপনার উপর নির্ভর করতে হচ্ছে।

” রাইহানও হেসে ফেলল। 

 “সবসময় তো এমন সুযোগ আসে না।

বৃষ্টি বাড়তে লাগল। ছাতার নিচে দু’জন আরও কাছাকাছি হয়ে গেলো । কথা বাড়তে লাগল—পছন্দ, অপছন্দ, কাজ, জীবন নিয়ে ছোট ছোট গল্প।

  ইনায়া অবাক হচ্ছিল— একজন অচেনা মানুষের সাথে এত সহজে কথা বলা যায়? মনে হচ্ছিল, তারা যেন অনেকদিনের চেনা। এই অঝর বৃষ্টিতে এক ছাতার নিচে দুজন মানুষ হাটার সমাপ্তি দিলো ইনায়ার কথায়।

"  সামনের গলিতে আমাদের বাড়ি, আপনাকে আর সামনে যেতে হবে না। 

একটু অদ্ভুত নীরবতা নেমে এলো।

 রাইহান বলল, —

 “আবার দেখা হবে?

” ইনায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, —

 “হয়তো… যদি আবার এমন বৃষ্টি নামে।

 সে বাড়ির দিকে পা বাড়ালো। 

 রাইহান দাঁড়িয়ে রইল, ছাতাটা হাতে নিয়েই।

Comments

    Please login to post comment. Login

  • busra islam 2 months ago

    ধন্যবাদ আপু

  • Sobuj Muna 2 months ago

    Apu onek sundhor ☺️☺️

  • busra islam 2 months ago

    ধন্যবাদ আপু 🥰🥰

  • Saidul Sheakh 2 months ago

    আপু গল্পটা অনেক সুন্দর

  • Khadijatul Anisa 3 months ago

    ২ পার্ট তাড়াতাড়ি দেন