বাঁকা চাহণি
অমল সরকার
বাঁকা চাহণি তে তীর বিদ্ধকরণ
হৃদয়ে ঘটে যায় রক্ত ক্ষরণ
হেটে নিজের পথে একাকি জীবন
তোমার দৃষ্টি টেনে আনে মরন।
ওই হরিণীর চোখ যেন জোক
রক্ত চুষে বেঁচে থাকে দেখায় মনি
তীর ছোড়ে হৃদয় পানে অপলক
জৈবিক নয় যেন অদৃশ্য এক চোখ।
বাঁকা চাহণি আমায় মারে বার বার
মরি বাঁচিনা কখনো কভু আমি আর
নয়ন জোড়া পাগলা টাটটু ঘোড়া
টেনে নেয় আমার মন চোখ জোড়া।
বাঁকা চাহণির প্রেমের সমাধিত হয়ে
মরেও যেন আমি আছি জীবিত রয়ে।
This is a premium post.