Posts

কবিতা

প্রেম লীলা

May 1, 2026

Shamsul Alam

95
View

প্রেম লীলা

শামছুল আলম 

বহুদিন স্পর্শ হীন,
এই মনের দুয়ার খুলে,চাতক এ চোখ !
দেখা নেই তার ,
সে আর নেই হয়তো আমার!
না হলে সাজিতো আমারী রঙ্গে ,
প্রেমময় বিশ্বাস এ ।

পারিনা নিজেকে সাজাতে 
ঢেলে তোমার প্রেমে। 
দুনিয়া আমায় ছুঁয়ে যায় ক্ষণে ক্ষণে!
তবু বিশ্বাস তুমি,
গ্রহণ করিও,বসিও হৃদ আসনে।
তুমি আসলেই আলোকিত হব,
এ জন্মে।

আমি কেমনে ছুঁই তোমারে ?
আঁধার ঘরে আলো হয়ে তুমি না আসিলে !।
মরুর ভালুকা তাও তোমার প্রেমে!
আমি প্রেম বিলালাম যেথা
তোমার নূর সেথা !
তুমি হীন মৃত প্রেম,
মূসা নবী প্রমানে।

Comments

    Please login to post comment. Login