Novel

এক ছাতার নিচে। পর্ব:৮

May 1, 2026

260 views

#গল্প- এক ছাতার নিচে  

#লেখিকা - বুশরা নাদরাহ  

#পর্ব - ৮  

""৪ দিন টানা ১০৩° জ্বর। আজকে সকালে উঠে দেখে জ্বরটা একটু কমেছে । গা-টা হালকা লাগতেছে। আয়নায় তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। গাল দুটো  ভেঙে গেয়েছে। চোখের নিচে কালি। ফর্সা মুখটা ফ্যাকাশে, হলদে হয়ে গিয়েছে। ঠোঁট ফাটা। আগের ইনায়া নাই এখন।  তাও ৪ দিন ঘরে বন্দী। দম বন্ধ লাগছে। 

 ইনায়া আস্তে আস্তে নিচে নামলো। 

 *ফারহানা বেগম  রান্নাঘরে কাজ করছেন। ইনায়াকে নামতে দেখে বলে উঠলো,,,  "কিরে উঠেছিস? শরীর কেমন লাগছে?

"  ইনায়া দুর্বল গলায় বললো, "আম্মু... আজকে একটু কলেজে যাই?

"  আম্মু রান্নাঘর থেকে বের হতে হতে বলল, "মাথা খারাপ হয়ে গিয়েছে তর? 

৪ দিন জ্বরে পড়ে ছিলি। চেহারার কি হাল হইছে দেখেছিস? না, যাওয়া লাগবে না।

"  "ইনায়া আম্মুর হাত ধরলো, "আম্মু প্লিজ... ঘরে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাবো। বোরিং লাগছে। একটু ক্লাস করে চলে আসবো। প্রমিজ।"

  " তুই নিজেকে দেখ, একবারে দুর্বল হয়ে গিয়েছিস। হাঁটতে পারবি?

  "পারবো আম্মু। জ্বর তো কমেছে। আর তা ছাড়া আরু এসে আমাকে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। প্লিজ আম্মু... ৪ দিন পর একটু বাইরের আলো দেখি?

" আম্মু ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থাকলো। মেয়ের চোখের পানি চিকচিক করছে। ৪ দিন ধরে রুমে বন্দী।  শেষে দীর্ঘশ্বাস ফেলে বললো, "আচ্ছা যা। কিন্তু খবরদার বৃষ্টি হলে ক্লাস থেকে বের হবি না।  ইনায়া খুশিতে আম্মুকে  জড়িয়ে ধরলো, "থ্যাংক ইউ আম্মু! তুমি বেস্ট!"

  *ঠিক তখনই কলিং বেল।*  দরজা খুলতেই  *আরিশা * ঢুকলো হাতে ব্যাগ নিয়ে।

 "আন্টি আসসালামু আলাইকুম! ইনু কই? ওরে নিতে আসছি।

  আম্মু: “এই যে তোর সাথী এসে গেছে। আরিশা মা , ওরে দেখে রাইখ। এখনো দুর্বল।

 " আচ্ছা আন্টি আপনি কোন চিন্তা করবেন না। আমি ইনায়ার খেয়াল রাখবো।  

 "  চল, রিকশায় করে আস্তে আস্তে যাবো। তোকে আজকে কলেজের বাতাস খাওয়াবো।

আম্মু : রিকশায় কেন? ড্রাইভার গাড়ি বের করছে, গাড়িতে যাও।  

" ঠিক আছে আন্টি। 

ফারহানা বেগম  ব্যাগে পানির বোতল, কমলা, আরো কিছু খাবার ভরে দিল "এই নে। সময় মতো খাবি। 

আরিশা, ওরে একটু দেখে রাইখ মা।

 "টেনশন নিয়েন না আন্টি। আমি আছি তো, আমি ওরে ঠিক দেখে রাখব।

"  ৪ দিন পর বাহিরের আলো চোখে লাগলো। গাড়ি তে উঠে আরিশার কাঁধে মাথা রাখলো।  ইনায়া ফিসফিস করে বললো, "আরু... থ্যাংক ইউ।  তুই না আসলে আজকে আম্মু বের ই হতে দিতো না। 

" আরে দূর! তোকে ছাড়া আমার ভালো লাগে নাকি?   

 "দুইজনই কিছুক্ষণ কথা বলল। 

গাড়ি চলছে কলেজের দিকে। ইনায়ার বুকের ভেতর টিপটিপ করছে।৪....... দিন পর উনি কি আজ কলেজে আসবে?

Picked up where you left off

Comments