Novel

এক ছাতার নিচে। পর্ব:৬০

July 19, 2026

110 views

#গল্প :এক ছাতার নিচে

  #লেখিকা: বুশরা নাদরাহ 

# পর্ব:৬০। সমাপ্ত।   

বিদায়ের কান্না পেছনে ফেলে ধীরে ধীরে   গাড়ি এগিয়ে চলেছে নতুন গন্তব্যের দিকে।  

 ইনায়া জানালার পাশে বসে। চোখের পানি থামছেই না।   রায়হান পাশে বসে চুপচাপ তাকিয়ে আছে। কিছু বলতে গিয়েও থেমে যায়।    ধীরে ধীরে ক্লান্তি আর কান্নার ভারে ইনায়ার চোখ বন্ধ হয়ে আসে।   গাড়ি এগিয়ে চলে।  অবশেষে পৌঁছে যায় রায়হানদের বাসায়। 

  সব আনুষ্ঠানিকতা শেষে আরিশা মজা করতে করতে ইনায়াকে রুমে বসিয়ে দিয়ে যায়।  

রুমটা শান্ত। জানালা দিয়ে জোছনা এসে ঘর ভরিয়ে দিচ্ছে। রুম জুড়ে তাজা ফুলের ঘ্রাণ।    ইনায়া একা বসে থাকে। মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি।  

কিছুক্ষণ পর দরজা খুলে রায়হান ভেতরে আসে।   হাতে অনেক বড় একটা বক্স ।  

ইনায়া মাথা তুলে তাকালো। রায়হান হাসি মুখে ইনায়ার সামনে এসে বসলো।  

"ভয় পাচ্ছো?  রায়হান হালকা হেসে জিজ্ঞেস করে।

  ইনায়া ডানে-বামে মাথা নাড়ে।  

রায়হান গিফটটা ইনায়ার সামনে এগিয়ে দেয়।   ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে।   

"কি হলো?রায়হানের কন্ঠ।  

 "এতো বড় বক্সে কি? 

"খুলেই দেখো।

  "হুম। 

 ইনায়া বক্সটা খুলেই দেখে ভেতরে একটা আইফোন, অনেকগুলো শাড়ি, অনেকগুলো চুড়ি আর বক্স ভর্তি চকলেট।  

ইনায়া অবাক হয়ে যায়।

   "এতোগুলো শাড়ি? 

 "হুম। প্রতিদিন রাতে একটা করে পরবা আর আমি খুলব।  

"কিহ? 

 "শুনতে পাও নাই?

  "থাক আর বলা লাগবে না।  

 ইনায়া লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলে ।  

"গিফট পছন্দ হয়েছে?  

 "হুম।

 "আরেকটা গিফট আছে। 

  "আমার জন্য?   

"না। আমার জানের জন্য। 

 "আপনি কি পাগল হয়ে গেছেন?  

"হতেও পারি। আগে গিফটটা দেখো।  

রায়হান একটা ছোট কৌটা ইনায়ার সামনে এগিয়ে দেয়।  ইনায়া কৌটাটা খুলেই দেখে ভেতরে একটা সোনার চেইন। সাথে ছোট একটা লকেট। যেখানে *I+R* লেখা।  

"এটা খুব সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে।

  ইনায়ার কথা শুনে রায়হান মুচকি একটা হাসি দেয়।   রায়হান নিজেই হারটা ইনায়ার গলায় পরিয়ে দেয়।  ইনায়া হালকা হেসে তাকায়।   রুমটা আবার শান্ত হয়ে যায়।  

রায়হান একটু কাছে এসে ইনায়ার একদম সামনে গিয়ে ফিসফিস করে বলে—  

 "আমার গিফট?

  "কি গিফট চান আপনি?  

রায়হান একটু ঝুঁকে, আস্তে করে বলে,

  "এই বছরেই একটা রাজকন্যা। দিতে পারবে?

  ইনায়া একদম থমকে যায়।   তারপর সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে ফেলে।

 "আপনিও না। বলতে বলতেই মুখ লাল হয়ে যায়।  

রায়হান হেসে ফেলে— 

"আচ্ছা আচ্ছা।

 ইনায়া কিছু বলে না।   শুধু লজ্জায় চুপ করে থাকে। তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে।

 এই লাজুক মুহূর্তের মাঝেই শুরু হয় তাদের নতুন জীবনের প্রথম রাত।  

সমাপ্ত।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login