Novel

এক ছাতার নিচে। পর্ব:৫৮

July 9, 2026

117 views

# গল্প - এক ছাতার নিচে। 

# লেখিকা - বুশরা নাদরাহ।

# পর্ব -৫৮

 

 কথাটা কানে লাগতেই ইনায়ার পুরো শরীরে শিহরণ বয়ে গেল। মুহূর্তেই গাল দুটো লাল টক টকে হয়ে যায়। চোখ বড় বড় করে একবার রায়হানের দিকে তাকালো, তারপরেই লজ্জায় মাথা নিচু করে ফেললো। 

 

 "আপনি!  

 

  লজ্জা মিশানো কন্ঠে ইনায়া আর কিছুই বলতে পারে না।

 

  চারপাশে তখনো গান বাজছে। সবাই নাচছে।  কিন্তু ইনায়ার কানে যেন একটা শব্দও ঢুকছে না। শুধু বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে।  

 

এক পা, দুই পা,  ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো।  

 

"আমি এখন যাই।

 

 কথাটা শেষ করেই দ্রুত ঘুরে দাঁড়ালো।  ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সেই চেনা কন্ঠসর।  

 

 "এই যে মিস ইনায়া। 

 

ডাকটা শুনেই ইনায়ার বুকের ভেতর টা মোচর দিয়ে উঠল।পা দুটো থেমে গেল। কিন্তু পেছন ফিরলো না।  

 

রায়হান দুকদম এগিয়ে এলো। ঠোঁটের কোণে দুষ্টু হাসি, চোখে হাজারটা কথা।  একটু ঝুঁকে, একদম নিচু গলায় বলল, 

 

  "আজকে যত ইচ্ছা পালাও। 

 

 ইনায়ার নিঃশ্বাস আটকে আসছিল।  

 

রায়হান আবার বললো, 

 

"কিন্তু কালকে...কালকে কিন্তু আর ছাড়তাছি না, জান। 

 

কথাটা কানে যেতেই ইনায়ার পায়ের নিচের মাটি সরে যাওয়ার উপক্রম হলো।আর এক মুহূর্তও দাঁড়ালো না। লজ্জায়, অস্থিরতায় শাড়ির আচল সামলে দৌড়ে পালালো ইনায়া।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login