Posts

নিউজ

চলতি বছরের এখন পর্যন্ত সেরা বইগুলোর তালিকা প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস

May 1, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
54
View

চলতি বছরের এখন পর্যন্ত সেরা বইগুলোর একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস। সংবাদপত্রটির বই পর্যালোচনা বিভাগের সম্পাদকরা ফিকশন বিভাগের জন্য ৬টি বই এবং ননফিকশন বিভাগের জন্য ৭টি বই বেছে নিয়েছেন। 

সম্পাদকরা এক বিবৃতিতে বলেছেন, ২০২৬ সালের এক-তৃতীয়াংশ সময় পেরিয়ে গেছে এবং ‘দ্য বুক রিভিউ’ তে আমরা এরই মধ্যে শত শত বই নিয়ে লিখেছি। এর মধ্যে কয়েকটি বই ভালো ছিল এবং কয়েকটি বই খুব ভালো ছিল। অবশেষে এই বইগুলোর মধ্য থেকে আমরা নিম্নলিখিত বইগুলোকে বেছে নিয়েছি।

২০২৬ সালের এখন পর্যন্ত সেরা ফিকশন: 

১. টায়ারি জোন্স - 'কিন'

২. দানিয়াল মুইনউদ্দিন - ‘দিস ইজ হোয়্যার দ্য সার্পেন্ট লিভস’

৩. বেন লার্নার - ‘ট্রান্সক্রিপশন’

৪. টানা ফ্রেঞ্চ - ‘দ্য কিপার’

৫. ক্যাট সেবাস্টিয়ান - ‘স্টার শিপড'

৬. ক্যারো ক্লেয়ার বার্ক - ‘ইয়েস্টারইয়ার’  

২০২৬ সালের এখন পর্যন্ত সেরা ননফিকশন:

১. বেল বার্ডেন - ‘স্ট্রেঞ্জার্স'

২. আনন্দ গোপাল - 'ডেজ অব লাভ অ্যান্ড রেজ' 

৩. হিদার অ্যান থম্পসন - 'ফিয়ার অ্যান্ড ফিউরি' 

৪. প্যাট্রিক র‍্যাডেন কিফ - ‘লন্ডন ফলিং’

৫. রিচার্ড হোমস - ‘দ্য বাউন্ডলেস ডিপ’

৬. উইল হেগুড - 'দ্য ওয়ার উইথ ইন অ্যা ওয়ার'

৭. নামওয়ালি সার্পেল - 'অন মরিসন' 

Comments

    Please login to post comment. Login