Novel

এক ছাতার নিচে। পর্ব:১২

May 3, 2026

268 views

#গল্প - এক ছাতার নিচে 

 #লেখিকা - বুশরা নাদরাহ 

 #পর্ব - ১২ 

 "রায়হানের মুখে কাউকে পছন্দ করি এই কথা শুনে ওরা তিনজন একসাথে বলে উঠলো কিইইইই,।  

 "সায়েম বলল,,,মামা মজা করিস না তুই কাউকে পছন্দ করিস এটা ও আমাদের বিশ্বাস করতে হবে,,।  

" সায়েম অনেক মজা করতে থাকে মাহিন আর ইহান এখনো অবাক হয়ে চুপ করে আছে,,।। মাহিন আর ইহান একসাথে বলে উঠে,, মামা…....... সত্যি তো??  

"রায়হান আস্তে করে বলে হ্যাঁ সত্যি,,,।  " তিনজন এবার রায়হানের সাথে মজা করা শুরু করে দেয়,,, মামা নাম তো বল কবে প্রপোজ করলি? কিভাবে দেখা হলো,,?  

"রায়হান বলল এখনো প্রপোজ করি নাই,, যেহেতু প্রপোজ করি নাই তাই নাম টা ও বলবো না,,,।  

" সায়েম বলল তাহলে এটা তো বল কোথায় দেখা হয়ে ছিলো?  

"রাইহান করল,,, একদিন অফিস শেষ করে রাস্তা দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল,, আর আমার কাছে ছাতা ছিলো তাই কোন সমস্যা হচ্ছিলো না,,,   কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা মেয়ে কলেজ ড্রেস পড়া বৃষ্টিতে ভিজে যাচ্ছে,, তখন আমি যেয়ে তার মাথার উপর ছাতা ধরলাম,, তখনই তাকে দেখে আমার ভালো লাগে,,,  

 " রায়হানের মুখে এ কথা শুনে তিনজন একসাথে ওয়ায়ায়াও বলে উঠে,।। 

" মামা ......  তুমি তো কামের কাম করছ৷ 

" আরে দূর এখনো প্রপোজ ই তো করলাম না। 

ওরা দেখা করার জন্য রায়হানকে পাগল বানিয়ে দিচ্ছে।রাইহান ও কাউকে ভালো বাসতে পারে...... তাকে তো দেখতেই হবে। 

" এমন আড্ডা চলতেই থাকে চার বন্ধুর,,,,  আড্ডা শেষ হতে হতে ১২ টা বেজে যায়,,,,।  আজকে লেট হলে ও কিছু হবে না কারন কালকে শুক্রবার সকালে অফিস নেই, কাজ নেই, ঘুমানো যাবে,,।  

 "তাদের আড্ডা শেষ হওয়ার পর যে যার যার বাড়ির দিকে চলে যায়,,।  

" ইহান বাড়িতে এসে দেখে ইনায়া এখনো জেগে আছে সবাই ঘুমিয়ে গিয়েছে,,।

  "ইহান ইনায়া কে জেগে থাকতে দেখে হালকা ধমক দেয়,,কিরে এতো রাতে এখনো জেগে আছিস কেন?  

 " দাভাই…….. তোর জন্যই তো তুই খাবার খাবি একা একা নিয়ে খেতে পারবি নাকি?

" আমি তোমার একমাত্র বোন আমি না থাকলে কে থাকবে বল?

" এই বলে ইনায়া ইহান এর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল…. কি  আমার চকলেট কই? 

  "ইহান জানে ইনায়া তার জন্য জেগে থাকে নাই। চকলেটের আসায় জেগে আছে।

ইহান অনেক গুলো ডেইরি মিল্ক ইনায়ার হাতে দেয়। 

'" ইনায়া দাভাই কে খাবার বেড়ে দেয়।

“ ইহান বলে…. ইনায়া আর রাত জাগবি না। কতবার বলমু তোরে।

 ইহান অনেক না করেছে জেগে থাকার জন্য তা ও ইনায়া শুনে না,,,। আগে আম্মু ও জেগে থাকতো ইহান না করার পর থেকে আর থাকে না তবুও মাঝে মাঝে থাকেন।  

 "ইহান ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়,,।  

 " ইনায়া ও নিজের রুমে চলে যায় , বিছানায় শুয়েই রায়হানের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় সে খেয়াল নেই,,।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login