Poetry

নিষিদ্ধ আলো

May 4, 2026

163 views

নিষিদ্ধ আলো
...... স্বপন বিশ্বাস

চুলের ডগায় অন্ধকার—
আলো নয়, তবু উষ্ণতা থাকে।

হরিণী চোখ—
ফিরে আসার পথ মুছে দেয়।

চাঁপা গন্ধে রাত্রি খোলে ভাজ
শব্দরা বাতিল করে নিজেদের।

একটি নামহীন রেখা—
নীরবতা যার মানচিত্র।

কেউ ছোঁয়নি-
তবু ভেতরে দহন লেখা রইল।

নিভাতে গেলে-
আলো আরও গভীর হয়।
......

২৯/৪/২৬
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login