Post

একটি ছেলে

July 30, 2026

112 views

একটি ছেলে 
..... স্বপন বিশ্বাস 
একটি ছেলে স্বপ্ন দেখে
একটি ছবি আঁকবে।
সে ছবিতে মানুষ শুধু
একই বৃন্তে থাকবে।

হিংসা বিদ্বেষ সব ভুলে
সুখের হাসি হাসবে।
সব সীমানা ভেঙে দিয়ে
এক পৃথিবী গড়বে।

যুদ্ধ বিভেদ মুছে গিয়ে
মানব প্রেমই জাগবে।
মানুষ মানুষের হাত ধরে
একই পথে হাঁটবে।

.....

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login