Type at least 2 characters to search…
Subtotal
0 ৳
Shipping and taxes calculated at checkout.
Continue Shopping →
Novel
May 5, 2026
busra islam
#গল্প - এক ছাতার নিচে
#লেখিকা - বুশরা নাদরাহ
#পর্ব - ১৬
রাত ২টা বাজে। ঘরটা নিস্তব্ধ। টেবিল ল্যাম্পটা অফ, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো ইনায়ার মুখের উপর পড়ছে। কম্বলের নিচে গুটিসুটি মেরে ইনায়া ঘুমে বিভোর। নিঃশ্বাস ভারী, চোখের পাতা একদম স্থির। সারাদিনের ক্লান্তি ওকে জাপটে ধরেছে। ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনের আলোয় ঘরটা চমকে গেল। অচেনা নাম্বার,,।
প্রথমবার... ইনায়া টেরই পেল না। ফোনটা বাজতে বাজতে এক সময় কেটে গেল।
দ্বিতীয়বার... শুধু ভ্রুটা একটু কুঁচকে গেল, পাশ ফিরে আবার ঘুমিয়ে গেল।
তৃতীয় বারের চেষ্টা। এবার কলটা লম্বা বাজতেই ঘুমের ভেতরেই হাত চলে গেল ফোনের দিকে। হালকা চাহনিতে সবুজ বাটনটা চাপল।
"হ্যালো..." ঘুম জড়ানো, ভাঙা গলায় বলল ইনায়া।
" ওপাশ থেকে কোন কথা এলো না "হ্যালো।……… কে? কি আজিব! এতো রাত করে ফোন দিয়ে কথা বলে না।যত্তসব ফালতু লোক।
ইনায়া এই বলে যখনি ফোন টা কেটে দিতে যাবে ঠিক তখনি ওপাশ থেকে ভেসে এল সেই চেনা কণ্ঠটা। নিচু, শান্ত, একটু অস্থির।
" বাহ, ভালোই রাগতো আপনার মিস ইনায়া ।
ব্যস, ওই একটা কথা। ইনায়া লাফ দিয়ে উঠে বসল। কম্বল পড়ে গেল কোল থেকে। ঘুম উড়ে গেল এক নিমিষে। চোখ বড় বড়, বুকের ভেতর ধড়াস করে উঠল।
ধিরে ধিরে কথা বাড়তে লাগলো জানালার গ্রিলে হেলান দিয়ে ইনায়া, আর ওপাশে রায়হান। ... কথা যেন ফুরায় না। ঘড়ির কাঁটা ঘুরতেই থাকল। ৩টা... ৪টা...
একসময় দূরের মসজিদ থেকে ভেসে এল ফজরের আজান।
"আল্লাহু আকবার..."
দুজনই চুপ। শুধু নিঃশ্বাসের শব্দ। আজানের প্রতিটা লাইনের সাথে রাতটা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু ওদের কথার রেশটা রয়ে যাচ্ছে ভোরের বাতাসে। ভোরের আলো জানালায় উঁকি দিচ্ছে। ইনায়ার চোখে ঘুম নাই, শুধু একরাশ শান্তি। হাজার দিনের অপেক্ষার শেষে পাওয়া এই ভোরটা ওর জন্য সবচেয়ে *ভাগ্যবান*।
Errata
A sentence is plenty. We read every one.
What kind of problem?
Only used to reply about this problem.
Screenshot · optional