এই মন টা
অমল সরকার
এই মন টা এক চলন্ত রেল গাড়ী
বসে থাকে না সে যে নিজের বাড়ি
বাঁধার চেষ্টা করলে দেয় যে আড়ি
এক দৌড়ে দেয় মহাসমুদ্র পাড়ি।
কল্পনার জগতে প্রবেশ করে মনটা
চক্রব্যুহ ভেদ করতে পারেনা সেটা।
চাঁদকে কাছে চায় অপ্সরাদের ছটা
চায় যে মন বিশ্বের শ্রেষ্ঠ হৃদয় যটা।
ভাবনায় ডানায় উড়ে চলে আকাশে
হৃদয় ধাবিত হয় অতি প্রবল বাতাসে
ঝড় বাদল বৃষ্টি ধ্বংস হয়ও যদি সৃষ্টি
থামেনা তার মনের গতির যাবতীয় কৃষ্টি।
কুড়েঘরে শুয়ে সুন্দরী রমণির শয্যা
ভুলে যায় নিজে ছিলেন স্রষ্টা কুব্জা
মন টা চায় বীনা ফসল ফলানো চর্চা
চায় সে বিছানা পাততে ফুল চয্যা।
এই মনটা লাগামহীন ঘোড়া ধরা দায়
ধরা খেয়ে কপাল চাপড়ে করে হায় হায়
নিষিদ্ধ মানে না সেদিকেই সে শুধু ধায়
পতঙ্গের মতো উড়াউড়ির জীবন সংশয়।
১৬/০১/২০২৬ ইংরেজি #
This is a premium post.