Posts

কবিতা

অযথাই

May 11, 2026

জাকারিয়া সিজিয়াম

118
View

যখন ভোরবেলা খুব, রাস্তার নিয়ন আলোও চুপ, আমি শিশিরের কান্না শুনতে পাই।
এভাবেই কাঁচের দেয়াল, আটকে রাখছে খেয়াল, তাই চোখ বুজেই আকাশটা হাতরাই।
কি এক গভীর ঘুমে, শীতল কুয়াশারা আছে চুমে, জানালার কাঁচের পর্দায় প্রেম নেই।
অনন্তকাল যেন অপেক্ষা, ভেজা সূর্যের পাবো দেখা, তুমি এসে যেন ডাকবে আমাকেই!

Comments

    Please login to post comment. Login