তোমার পা মচকালে ব্যথা লাগে
তুমি বিশ্বাস করো সে ব্যথা আমারও
না ঘুমানো রাতের ফোলা চোখ তোমার
ভেবেই রাখো কথা, তবুও কথা বানাও।
আর সব যা তোমাতে আমাতে অভ্যস্ত
জানি সেটাই তুমি, সেটা আমিও হয়তো।
তবু বেখেয়ালের তিলোকে রং চটকায়
কপালে সেই যে এঁটে দিয়েছিলে কবে,
রং থেকে উত্তাপ আসে সেই তিলোকের
আজও একই অভিশাপ জানি রয়ে যাবে।
তিলোকের ছঁটা বলে দেয় তোমার বোধ
যা তুমি প্রেমিকের মত দ্যাখো সে আমি নই,
মানুষ তেমন হতে পারেনা- যা প্রেমিকরা হয়
আমার জন্যও তা ধ্রুবক, তা নিকষ ছায়াই ।
আমি তো তাই -যা দেখেছো, ধ্রুবক বোঝনি
কোনটা আমি, কোনটা আমার মোহাভিনয়,
আর আসলেই আমার ধ্রুবক কী, জানো?
মোহই পাপ, অথবা আমার মোহ ধ্রুবক নয়।
অচেনা বাতাসে আমাকে না দেখলেই
বদলে যাওয়া ধ্রুবকে আমাকে মাপো,
অভিশাপে ফিরে আসে উত্তপ্ত তিলক,
অচেনা 'বদল বাতাস' আমার পাপও।
কিন্তু জানো তো আমি সে পাপ করিনি
তোমার কাছে যা একমাত্র শ্বাশ্বত সত্য।
আসলে কি সত্য?