যাযাবর শয্যার যে পাশটায় সকাল আসে;
সে পাশটার জানালা খুলতে পারিনা।
আত্মিকদ্বন্দ্বে কুড়েমি অন্ধকার নেমে আসে;
দমলাগা ফুসফুসে বাতাসের দোটানা।
ঘুমের মত পরে থাকা শরীরে ভোর নেই;
অনন্ত সময় বোধকরি চটচটে প্রেমে।
পাখির ডাক সাট হয়ে আছে কুয়াশাতেই;
কানে শহুরে কোলাহলও গেছে থেমে।
ঠিক আবিষ্কার করেছি,
ঘুম ভাঙেনি আমার, মরে আছি পরে।
গলিত পঁচা লাশের গন্ধে,
টেরপাবে অন্যরাও অনেক শতক পরে।
20.12.2016