Post

যা মানুষটি আর ফেরেনি

May 11, 2026

152 views
অন্ধকারে ছুটে চলা

আচ্ছা, যে মানুষটি বাড়ি ফিরবে বলে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় আর ফিরতে পারেনি, তার কথা কি কখনো এভাবে ভেবে দেখেছেন?

দুর্ঘটনায় পড়ার ঠিক আগের মুহূর্তে সে কী ভাবছিল?

গন্তব্যের কোনো আনন্দঘন স্মৃতি, 
নাকি চারপাশের কোনো বিষণ্ণতা তাকে ঘিরে ছিল? 
নাকি কর্মস্থলের অথবা অন্য কোনো ঝামেলার কারণে ভালো-মন্দ কিছুই মাথায় নিতে পারছিল না?

নাকি সবকিছু ভুলে সে আচ্ছন্ন ছিল গভীর ঘুমে?

সে কি বুঝতে পেরেছিল যে সে আর ফিরবে না? 
যখন বুঝে গিয়েছিল, তখন তার মনে কেমন অনুভূতি হয়েছিল? 
ফিরে আসার প্রবল প্রত্যাশা কি তখনও তার মস্তিষ্কে কাজ করছিল?

ওই যে, সিনেমা বা নাটকে যেমন দেখানো হয়, দুর্ঘটনার আগে মানুষের মনে কত শত স্মৃতি ভিড় করে।

বাস্তবেও কি সবাই ঠিক তেমন করেই কিছু ভাবে?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login