Poetry

দায়ী জবাবদিহিতা

September 9, 2026

59 views

কতো সম্পর্কের ছেদ ঘটানোর জন্য দায়ী জবাবদিহিতা। 

কেনো গেলে, আমাকে বললা না কেনো ব্লা ব্লা ব্লা...

অধিকারের মোড়কে ঢাকা যত অনাকাঙ্ক্ষিত নালিশ, 

অভিমানের পাহাড় জমে, ক্ষয়ে যায় বিশ্বাসের পালিশ।

"কখন ফিরবে?", "কার সাথে ছিলে?", হাজার প্রশ্নবাণ,

 উত্তরের খোঁজে হারিয়ে যায় সম্পর্কের মূল প্রাণ।

যেখানে অবাধ ছাড় থাকার কথা ছিল মুক্ত হাওয়ায়, 

সেখানে আজ খাঁচা তৈরি হিসেব মে মেলানোর চাওয়ায়।

যদি বাঁধনটাই এত ভার হয়ে ওঠে টানাপোড়েনের ভিড়ে, 

তবে মুক্ত করাই ভালো, যে যার নিজ নীড়ে।

জবাবদিহি যেখানে ভালোবাসার চেয়ে বড় হয়ে দাঁড়ায়, 

নীরবতা এসে সেখানে সব পুরোনো স্মৃতি ছড়ায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login