Post

প্রতিবিম্ব

November 17, 2026

17 views

ইদানীং রাত বড় হওয়ায় ভোররাতে সাড়ে তিনটা/চারটার দিকে ঘুম ভাঙে এক দফা। বিছানার পাশেই একটা ছোট্ট আয়না থাকতো আমার রুমে। লম্বালম্বি ভাবে একদিন ভেঙে গেলো। সেদিনও বিছানায় ফিরে আসার সময় মনে হলো কেউ একজন আমাকে প্রশ্ন করছে।

"এতদিন কাকে খুঁজছিলে?"

কোনো দিগ্বিদিক না করে সোজা সেই ভাঙা আয়নায় চোখ পড়লোণ। আয়নার অর্ধেক অংশে আমার ধূসর চেহারা।

আয়না বলে উঠলো "ঈশ্বরকে? পেলে?"

আমি- না। তবে যাকে এতদিন খুঁজিনি, আজ তার সঙ্গে দেখা হয়েছে।

আয়না- কে সে?

আমি- আমি।

আসলে কি জানেন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ যাত্রা এক মানুষ থেকে অন্য মানুষের কাছে নয়। নিজের অস্তিত্বের বাইরের আবরণ ভেদ করে নিজের কাছে পৌঁছানোর যাত্রা।

মাঝে মাঝে মনে হয়,

আমি কি সেই মানুষ, যাকে পৃথিবী দেখে?

আমি কি সেই মানুষ, যাকে আমি নিজে ভাবি?

নাকি আমি সেই মানুষ, যার অস্তিত্বের সঙ্গে আমার আজও পরিচয় হয়নি?

আমরা আসলে প্রতিবিম্বকেই খুঁজি।

পাওয়া হয়ে গেলেই জীবনের অধ্যায় “সমাপ্ত”।

হাহ হাহ হাহ...

~প্রতিবিম্ব~

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login