Post

"মিথ্যার আন্দোলন"

August 4, 2026

77 views

"মগজে আজ সুঁই ফোটানো ধোঁকাবাজির বিষ,
বুলির তোড়ে হারিয়ে গেছে আসল অহরহিস।
অন্ধের মতো গিলছে সবাই ঝুটো স্বাদের ঘাস,
সত্য খোঁজার খেই হারিয়ে স্তব্ধ যে নিঃশ্বাস!"

আসলে মিথ্যা দিনকে দিন যেভাবে আলো ছড়িয়ে ঝলমলে আর তাগড়া হচ্ছে তাতে সত্য নিয়ে খুব শংকা-ই হয়। আলসেমীতে হোক কিংবা নতুন অভ্যাসে হোক, মানুষ এখন আর সত্য খুঁজতে চায় না। আপনি যতো সহজভাবে সুন্দর করে গুছিয়ে মিথ্যাকে গ্রহণ করেন, তার চেয়েও অনেক কঠিনভাবে বুঝিয়েও আপনাকে সত্য বোঝানো যায় না। হয়তো সামনাসামনি বোঝেন, কিন্তু গ্রহণ করেন সেই চকচকা মিথ্যাটাকেই।

এইযে বলি, মানুষ ধোঁকায় পড়ে। সস্তায় প্রোডাক্ট কিনে ধরা খাওয়ার মতো বলতে পারেন। এইযে দ্যাখেন, আমিও একটা সস্তা প্রোডাক্টের কথা-ই আপনাকে বললাম সহজে বোঝানোর জন্য।

মিথ্যা না বললে মানুষ মানে না, মিডিয়ার খবর শোনেনা, ফেসবুকে ভিউ হয়না, ভাইরাল হওয়া যায়না, রাজনীতি হয়না, বাজার হয়না, ব্যবসা হয়না, পড়াশোনা, খাওয়া দাওয়া, কোনো কিচ্ছু হয়না... কোনো একটা জায়গা যদি বাদ রাখতে পারেন তাহলে কমেন্টে জানায়েন যে জায়গাটা মিথ্যা ছাড়া স্ট্যাবল আছে।

বলা যায়, মিথ্যা-ই জীবনের এক অবিচ্ছেদ্য প্রয়োজনীয় অংশ হয়ে গিয়েছে।

মনে রাখবেন, একদিন সব মিথ্যা সত্যের সাজার দাবীতে রাজপথে আন্দোলনে নামবে। আর সেদিন দু'চারটে সত্য বেঁচে থাকলেও থাকতে পারে। যদিও থাকে, তারাও ভীড়ের ঠ্যালায় সামনে আসার সাহস পাবে কিনা সন্দেহ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login