Novel

এক ছাতার নিচে। পর্ব:৪১

May 29, 2026

135 views

#গল্প- এক ছাতার নিচে 

#লেখিকা- বুশরা নাদরাহ

 #পর্ব - ৪১

"আচ্ছা ইনায়া একটা কথা বলব? 

  " বলেন। 

 "আমি চাই খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিতে।  

 ইনায়া লজ্জায় গাল লাল হয়ে গেলো। নিচু গলায় বলল,   

 "সবকিছু ঠিক থাকলে, আমি খুব তাড়াতাড়ি আপনার হবো। 

  রাইহান হেসে বলল 

 " তুমি আমারই হবে।

  " এতো কনফিডেন্স?   

" হুম। আমার কনফিডেন্স আছে।আমি তোমাকে আমার করে নিতে পারব।

  ইনায়া আর কিছুই বলল না। কিছুক্ষন পরে নৌকা পারে এসে থামল।

নৌকা থেকে নেমেই রায়হান বলল 

 " চলো কিছু খেয়ে নেই।  

" আচ্ছা।   

খাবার শেষ করে রাইহান ইহান কে ফোন দিল। 

 " কিরে। কোথায় তুই? 

  " আমি অফিসে আছি। কেন?কোন দরকার?     

" তুই বাসার সামনে থাকলে ভালো হতো । ও একা বাসায় ঢুকবে।  

   "  ঠিক আছে ভাই। আমি আসছি।

 " আচ্ছা তাড়াতাড়ি আয়।

 

কিছুক্ষন পর ইনায়া আর ইহান একসাথে বাসায় ফিরল। গেইট পেরোতেই ইনায়ার বুকটা ধক করে উঠল। 

 

 ইহান পাশ থেকে মুচকি হেসে বলল,   

 

“এত টেনশন কেন নিচ্ছিস না। আমি আছি তো। 

 

ইনায়া আস্তে বলল,  

 

 " হুম জানি… তবুও ভয় লাগে দাভাই।   

 

 গেট পেরিয়ে যে যার রুমে চলে গেলো।  ইনায়া ফ্রেশ হয়ে নিচে নামতেই ইশরা আর ইজহান ঝাঁপিয়ে পড়ল। ইনায়া ওদের সাথেই দুষ্টামি করতে বেস্ত।

 

  রান্নাঘর থেকে ফারহানা বেগম আর রাবেয়া বেগম খুশি চোখে তাকাল। ছেলে-মেয়ের হাসি দেখলে কোন ক্লান্তি থাকে না। 

 

 কিছুক্ষন পর ইমতিয়াজ শেখ আর ইশতিয়াক শেখও অফিস থেকে বাড়ি ফিরল। ফ্রেশ হয়ে সবাই মিলে ডাইনিং এ বসল। খেতে বসেই আম্মু জিজ্ঞেস করল, 

 

  " কিরে ইনায়া।আজ বাড়ি ফিরতে এতো দেরি করলি কেন? 

 

  ইহান একদম সাভাবিক ভাবে বলল,

 

   "পার্কে গিয়ে ছিলাম আম্মু। ইনুকে নিয়ে একটু ঘুরলাম।   

 

ফারহানা বেগম হাসল,

 

  "ভালো করেছিস। মাঝে মাঝে বের হওয়া দরকার।  

 

ইনায়া চুপচাপ ভাত মাখছে, কিন্তু মনে মনে ভাবছে,  

 

"এতো সহজে দাভাই সব কিছু ম্যানেজ করে ফেলল?  

 

 রাতে রুমে এসে ইনায়া দরজা লাগিয়ে পরতে বসেছে।

 

 " ইনু। আসব?  

 

" হুম। দাভাই আসো।  ইহান বিছানায় বসে বলল,  

 

  "দেখ,  আমি তোদের সাপোর্ট করছি। কিন্তু ভুল করিস না। 

 

 ইনায়া মাথা নাড়ল,  

 

 " না দাভাই।কোন ভুল করব না। 

 

  "ধন্যবাদ দাভাই।   

 

"পাগলি একটা।  

বলে ইহান চলে গেল।

Picked up where you left off

Comments