Poetry

নীরব সমাজ

June 1, 2026

98
View

নীরব সমাজে মনুষ্যত্বের অধঃপতন 
অগ্নিগর্ভের মত বিকৃত বর্বরতার বিস্ফোরণ 
জ্বলন্ত অগ্নি তাপে ভস্মীভূত সভ্যতা
নির্লজ্জ বিবেক বির্পযস্ত পথেপ্রান্তর

আর্তচিৎকারে ভারী আকাশে কালো মেঘের বজ্রপাত 
বিমূঢ় হয়ে তাকিয়ে থাকা আকাশ ভেঙে পড়বে,
দেখ সভ্যতা! 
নীরব সমাজে কুরুচির বিকাশ, দুর্গন্ধ বাতাসে পাপের
আত্নপ্রকাশ
ভোগের মোহ পাপের তৃষ্ণা ভেঙে দিয়েছে সমাজ 
সংসার শান্তির ঘর

ঘনীভূত ধোঁয়ার ঘন ছায়া ঘিরে গিলে ফেলেছে 
নিষ্পাপ প্রাণ, কচি কলি সুরভীর ঘ্রাণ 
পাপের প্রাণ ঘৃণ্য জিহবার রস ভিজিয়ে দিচ্ছে 
ঘর, প্রতিষ্ঠান, পবিত্র প্রাঙ্গণ

কলুষিত পোশাক, কলুষিত পরিবার, ধর্ম  সকল
কে দিয়েছে অধিকার, পাপী বল?

নিরপরাধ হত্যায় নীরব সমাজে অনুভূতির শীতল ছন্দপতন
বিবেকের হাহাকারে অশ্রু শূন্য রোদন
বিচারের সীমা পাপীর দেয়ালে অনতিক্রম্য 
উল্লাসে পাপী মনুষ্য রক্তপানে জয়ন্ত

জঙ্গল পরিবর্তনে সভ্যতার আগমন
হিংস্র মাংসাশী আক্রমণ অনিরাপদ বোধহয়
হায়েনা মন ফিরে এসেছে মনুষ্য পশু বিকৃত আচারে
গড়বে কোথায় সভ্যতা ? পরিবর্তনে হিংস্র জঙ্গল পশু মন

নীরব সমাজে ভালোবাসার অশ্রুর অভাব 
প্রতিবাদের স্বরের বোবা আর্তচিৎকার
হৃদয়ের ক্রন্দনে পরিবর্ধিত দীর্ঘশ্বাস  নিত্য পাপের 
নব্য আবাস

আজ রুচির জগতে দুর্ভিক্ষের হাহাকার 
মানবতার বুকে জ্বলন্ত পেরেক ঠুকে দিয়েছে 
লেবাসধারী শয়তান

ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
গ্যাস্ট্রোএন্ট্রারোলজী বিভাগ 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ২৬/০৫/২৬

Comments

    Please login to post comment. Login