Poetry

কুরবানী

June 1, 2026

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

107
View

কুরবানী

জিলহজ্জে মন কুরবানী কর তোমার পশু পণ
গোপন বাহির জগত ভুবন শুদ্ধ কর পশু মন
পাপের দুয়ারে  মার থালা শুদ্ধ কর আপন ধন
জিলহজ্জে আজ  কুরবান কর অতীত ভুলের 
পাপের স্মরণ

অর্থ নয় শুধু প্রেমের মরণ কালিমা মুছে শুভ্র বরণ
জাগিবে ঈশ্বর অন্তর জগত
গুছিব ভুল পাপের কামড়

লোক দেখিয়ে কি আসে যায়!  পশুর যোগ্যতায় ব্যস্ত সবাই 
দুর্বল হলে ধিক্কার জানায়, সবলে হালাল কতটুকু পায়!
ভেবে খোঁজ খোদার নিয়ম,  দেখিয়েছে পিতা ইব্রাহিম

অর্জিত পশু শখের ধন,  খোদার রাস্তায় কুরবান কর
জিলহজ্জে আজ কুরবানী কর পশু মন

পশুর গলায় তরবারি  চলে,  নিয়ত কবুল আরশ 
আসমান
খোদার দয়ায় ভুল মুছে যাক, কুরবান শুদ্ধ হোক
উম্মতে মুহাম্মদ 
এক আসমানে ছায়ার নিচে ভাতৃত্ব হোক দৃঢ় সবার।


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
গ্যাস্ট্রোএন্ট্রারোলজী বিভাগ 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ ২৭/০৫/২৬

Comments

    Please login to post comment. Login