Poetry

নতুন আগমন

June 1, 2026

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

104
View

মন মজলিসে তুমি উঠে দাঁড়ালে হাতে পতাকা 
প্রিয় হয়ে হাল ধরিলে হাঁসি ফুটিয়ে 
কত প্রাণে ভালোবাসা জেগে উঠিল 
আশার মনে ভরসার পানি চোখে মুখে 
শত শত ঝড়ে তলিয়ে যাওয়া বানে 
ভেসে যাওয়া স্বপ্ন আজ সজীব সুঘ্রাণে

আজই ভুলে যাওয়া পথে মেরামতের সুরে 
নতুন এসেছে, নতুন ছন্দে , নতুন ঊষার রবির দুয়ারে
মন মজলিসে তুমি উঠে দাঁড়ালে হাতে পতাকা 
সবুজ মাটির রক্ত জবায় তুমি কর্ণধার

অর্থের চাকা কর্মের হাতে ঘুরে চলেছে প্রবলবেগে
ক্ষুধার পেটে চাপ কমেছে স্বস্তি মনে
বিশৃঙ্খল আবদ্ধ আজ এক সমাজে
সীমান্তে ঝুলে থাকবে না আর ফেলানী,স্বার্ণা দাশ, বাতেন, জহুরুল

মন মজলিসে তুমি উঠে দাঁড়ালে হাতে পতাকা 
বাংলার আকাশে স্বপ্নের সূর্যের মাঝে তুমি নীরব তারকা


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
গ্যাস্ট্রোএন্ট্রারোলজী বিভাগ 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ২৬/০৫/২৬

Comments

    Please login to post comment. Login