Posts

পোস্ট

Black Swan Event

June 7, 2026

তাসলিহা মওলা

16
View

সারস পাখি সাদা বলেই সবাই জানত একসময়। কিন্তু ষোড়শ শতকের মাঝামাঝি কোনো এক সময়ে একদল নাবিক অস্ট্রেলিয়ার কোনো এক দ্বীপে গিয়ে দেখা পায় কালো রঙের সারস পাখি বা ব্ল্যাক সোয়ানের। এই Black Swan এর নামানুসারে পরবর্তীকালে বিখ্যাত গণিত ও পরিসংখ্যানবিদ নাসিম নিকোলাস তালেব তাঁর বিখ্যাত থিওরি " Black Swan Theory" প্রবর্তন করেন। বস্তুত: কোনো ঘটনার একেবারেই সম্ভাব্যতাহীনতাই হল এই তত্ত্বের মূল কথা। অর্থাৎ একেবারেই Non-probabilistic event যাকে বলে।

পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোন পূর্বাভাস (forecast) , সম্ভ্যাব্যতা (probability) বা প্রক্ষেপণ (projection) কিছুই ছিলনা কিন্তু ঘটনা ঘটে গেছে। এসব ঘটনার একটা বিশাল ও সুদূরপ্রসারী প্রভাব সমাজে, রাষ্ট্রে, পরিবেশে এমনকি পরিবারের ওপর পড়ে। এমন ঘটনাকে কেতাবী ভাষায় বলে Black Swan Event।

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে ৯/১১ এর টুইন টাওয়ারের ঘটনার কথা। যে ঘটনার পর থেকে অদ্যাবধি পৃথিবী আর আগের অবস্থায় ফিরে যায়নি। ২০২০ এর কোভিড ১৯ মহামারী বদলে দিয়েছে পুরো পৃথিবীর রূপ। বলা যেতে পারে ৫ই আগস্ট ২০২৪ এর কথা। বাংলাদেশের ইতিহাসে এই দিনটাই হল মোক্ষম Black Swan Event - যার প্রভাবে বাংলাদেশ বদলে গেছে। আমরা এই বাংলাদেশকে চিনিনা। এত হিংস্রতা আমরা আগে দেখিনি, এত ধ্বংস, এত লুন্ঠন, এত অসম্মান, অসভ্যতা আমরা দেখিনি। ৫ই আগস্ট পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশের সুদূরপ্রসারী প্রভাব পড়েছে এদেশের সকল শ্রেণী, পেশা, লিঙ্গ ও বয়সের মানুষের জীবনে। সমাজ দিনে দিনে ক্ষয়ে যাচ্ছিল তা টের পাচ্ছিলাম। কিন্ত এত ভয়াবহ ভাবে সব কাঠামো ধ্বসে পড়বে তা কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম? আমার মনে হয়না খুব সহসা এই অস্থিরতা থেকে আমাদের মুক্তি আছে। এর বিশাল প্রভাব পড়ছে আমাদের সন্তানদের বিশেষ করে কিশোর বয়সী সন্তানদের ওপর। ওদের জন্য কেমন সমাজ রেখে গেলাম আমরা?

দিনশেষে নিশ্চিন্তে ঘুমন্ত সন্তানদের নিষ্পাপ মূখগূলো বড় পীড়া দেয়। আমরা হেরে গেলাম অবশেষে।

Comments

    Please login to post comment. Login