Poetry

রংদেমাকি

June 8, 2026

Original Author নিজস্ব কবিতা

116 views

রংদেমাকি
-----------মোহাম্মদ হাসানুর রহমান

সাত রঙেরা ঝগড়া করে, শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে
সবার দাবী অসম আমি, নামে-দামে গুন-বিচারে ৷

বেগুনি রং ভাববিলাসী, দেমাক তার রাজপোশাকে
সম্মান তার অগ্রগণ্য, প্রশ্ন ছাড়াই সবাই মানে।

 

নীল ভাবে সে অভিজাত, সবাই করে তারই সুখ্যাতি
প্রজ্ঞা-জ্ঞানের মধ্যমণি, রঙ ভুবনে সে মহিমান্বিত।

আসমানী রং শান্ত স্বভাব, গর্ব তা’র সাগর-আকাশ,
অসীম পানে দৃষ্টি মেলো, খুঁত পাবে না কোথাও কোনো।

সবুজ সবার আশার প্রতীক, জীবন সাজায় সজীবতায় 

ফল ফসল ও বৃক্ষলতা, প্রাণ বাঁচে তার’ই ছোঁয়ায়।

হলুদ ছোঁয়ায় সুখানুভূতি, ফুলে-ফলে গ্রহ-তারায়
দুঃখ বিষাদ দূর হয়ে যায়, হৃদয় ভরে প্রফুল্লতায় ৷

কমলা হলো ত্যাগের প্রতীক, সাধু-সন্ন্যাস ধর্ম-দর্শন

সাথী সদা পথের দিশায়, প্রেমপ্রীতি ভালোবাসায়।

লাল ভাবে সে তেজস্বিনী, সৃষ্টিশীল ও ধ্বংস লীলায়
বিধি নিষেধ তার’ই অধীন, স্বাধীনতা ও ভালোবাসায়।

সাতরঙেদের ঝগড়া বিবাদ উঠলো যখন তুঙ্গে,
কালোর চাদর ঢেকে দিলো বেনীআসহকলা’র অঙ্গে।
সাঁঝের আধার ঘনিয়ে এলো, রংগুলো সব হারিয়ে গেল

শ্রেষ্ঠত্বের সবার দাবী সবার, এক নিমেষেই মিলিয়ে গেল।

আঁধার বলে- আলো ছাড়া বড়াই করো কিসে
সুন্দর সবাই যে যার রঙে, গর্ব করা শুধুই মিছে।
সাদা হলো বিশুদ্ধতা, সাত রঙেদের মিশ্রণতা
আপন রঙে ভূবন ভরাও, বন্ধু হয়ে হাতটি বাড়াও।

আলো আঁধার দিনে-রাতে থাকে মিলেমিশে
সাত রঙেরা একই ফ্রেমে রংধনুতে সাজে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login