Posts

নিউজ

২০২৬ সালের এখন পর্যন্ত সেরা বইগুলোর তালিকা প্রকাশ করল অ্যামাজন

June 10, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
23
View

চলতি বছরের এখন পর্যন্ত সেরা বইগুলোর একটি তালিকা প্রকাশ করেছে অ্যামাজন। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ফিকশন, ননফিকশন, এবং থ্রিলার সহ বিভিন্ন ঘরানার সেরা ২০টি বই নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। 

বিবৃতিতে অ্যামাজন বুকসের সম্পাদকীয় পরিচালক সারাহ গেলম্যান বলেন, ‘সম্পূর্ণ তালিকাটি জুড়ে পাঠকরা এমন সব গল্প খুঁজে পাবেন যা তাদের চমকে দেবে, আবেগাপ্লুত করবে এবং ঘুমানোর সময় পেরিয়ে যাওয়ার পরেও জাগিয়ে রাখবে। গ্রীষ্মের ঠিক আগে এই নির্বাচিত বইগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’   

অ্যামাজনের সেরা বইয়ের তালিকাটি নীচে দেওয়া হলো: 

১. টায়ারি জোন্স – 'কিন'

২. প্যাট্রিক র‍্যাডেন কিফ – ‘লন্ডন ফলিং’

৩. ক্যারো ক্লেয়ার বার্ক – ‘ইয়েস্টারইয়ার’ 

৪. বেল বার্ডেন – ‘স্ট্রেঞ্জার্স'

৫. এলি রাফায়েল – 'নাইট অবজেক্টস'

৬. ম্যাগি ও'ফ্যারেল – 'ল্যান্ড'

৭. জর্ডান রিটার কন – 'আমেরিকান মেন' 

৮. রেইনবো রোয়েল – 'চেরি বেবি'

৯. লিউক ডুমাস – 'নাথিং টেস্টস অ্যাজ গুড' 

১০. গ্যাব্রিয়েল ট্যালেন্ট – 'ক্রাক্স'

১১. বেন লার্নার – ‘ট্রান্সক্রিপশন’ 

১২. লেনা ডানহ্যাম – ‘ফেমসিক’  

১৩. এম. এল. স্টেডম্যান – 'আ ফার ফ্লাং লাইফ' 

১৪. ইলোনা ব্যানিস্টার – ‘ফাইভ’

১৫. এমা ব্রোডি – ‘ইনটু দ্য ব্লু’

১৬. ডগলাস স্টুয়ার্ট – ‘জন অব জন’

১৭. স্যালি হেপওয়ার্থ – ‘ম্যাড মেবেল’

১৮. ক্যাথরিন স্টকেট – 'দ্য ক্যালামিটি ক্লাব'

১৯. পোর্শিয়া ইলান – 'হোমবাউন্ড'

২০. র‍্যাচেল হোচাউসার – ‘লেডি ট্রিমেন’ 

Comments

    Please login to post comment. Login