Novel

এক ছাতার নিচে। পর্ব:৫০

June 12, 2026

139 views

#গল্প -এক ছাতার নিচে 

#লেখিকা- বুশরা নাদরাহ

 #পর্ব - ৫০

  ঘরের ভেতরের সেই ভারী নীরবতা আর সহ্য করতে পারলেন না ইশতিয়াক শেখ  । একবার চারদিকে তাকালেন,তারপর কিছু না বলেই ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেলেন। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। সারাদিনেও তিনি আর রুম থেকে বের হলেন না। কেউ ডেকেও কোনো সাড়া পেল না।কোন খাবারেও হাত ছোঁয়ালেন না।

 অন্যদিকে–

 ইনায়াও নিঃশব্দে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে বিছানার কোণে বসে আছে।চোখ দিয়ে নিরবে পানি পড়ছে। তার ভেতরটা শুধু ভয় আর অজানা আশঙ্কায় ভরে গিয়েছে। 

সারাদিন ইনায়াও কিছুই খায়নি।কেউ ডাকলেও দরজা খোলেনি। 

একটা সময় যে বাসাটা হাসি-খুশিতে ভরে থাকতো, আজ সেখানে যেন শূন্যতা। কারো মুখে কোনো কথা নেই। ইশরা ইজহানও চুপ হয়ে গিয়েছে।

  ফারহানা বেগম সেই সকাল থেকে কেঁদেয় যাচ্ছেন।  

পুরো বাসার হাসি-খুশি যেন একদিনেই উধাও হয়ে গেল।

রাত গভীর হয়েছে। 

 ইনায়ার রুমের ভেতর অন্ধকার নেমে এসেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। 

স্ক্রিনে ভেসে উঠল— রায়হান 

ইনায়ার বুকটা কেঁপে উঠল। কাঁপা হাতে কল রিসিভ করল, 

"হ্যালো। ওপাশ থেকে শান্ত কণ্ঠ।  

ইনায়া কিছুই বলল না   

 "ইনায়া তুমি ঠিক আছো?সারাদিন কোথায় ছিলে? ১০০ টার ও বেশি ফোন দিয়েছি। কি হয়েছে তোমার?  

  ইনায়ার চোখ ভিজে এলো ।হাউমাউ করে কেদে উঠল।  

রায়হান নরম গলায় বলল, 

"আমাকে বলো, কী হয়েছে?  

ইনায়া আর নিজেকে ধরে রাখতে পারল না,

  " বাসার সবাই জেনে গেছে। ইনায়ার কণ্ঠ কাঁপছে। 

"আজকে দাভাই বাবাকে  সব বলে দিয়েছে।

  রায়হান কিছুক্ষণ চুপ রইল। 

তারপর ধীরে ধীরে বলল, 

"তোমার বাবা কিছু বলছে? 

ইনায়া চোখ মুছতে মুছতে বলল, 

"অনেক রাগ করেছে। মা অনেক কান্না করেছে। বাসার অবস্থা খুব খারাপ।

 কিছুক্ষণ চুপ থেকে রায়হান বলল

 "আমি আসি? 

ইনায়া সাথে সাথেই বলে উঠল, 

"না, না। আপনি আইসেন না।

 রায়হান একটু থেমে বলল,

"কেন?  

ইনায়া ধীরে ধীরে বলল,

 "কেউ যদি দেখে ফেলে তাহলে বাসার অবস্থা  আরও খারাপ হয়ে যাবে।  

 রায়হান শান্ত কণ্ঠে বলল, আচ্ছা। ঠিক আছে।  

 রায়হান গভীর গলায় বলল, 

"সব ঠিক হয়ে যাবে।

 ইনায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।

  "আমি খুব ভয় পাচ্ছি।

 রায়হান একটু শক্ত গলায় বলল, 

"ভয় পেও না।  

দুজনেই কিছুক্ষণ চুপ, কোন কথা নেই।শুধু নীরবতা তবুও মনে হচ্ছে,এই নীরবতাতেই তারা একে অপরকে সবচেয়ে বেশি বুঝতে পারছে।

  রায়হান আস্তে করে বলল, 

"তুমি একটু বিশ্রাম নাও। কাল কথা হবে। 

 "হুম। 

কলটা কেটে গেল কিন্তু দুজনের মনেই একই প্রশ্ন, এই দূরত্বটা আর কতদিন?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login