Posts

নিউজ

উইমেন্স প্রাইজ ফর ফিকশন জিতলেন ভার্জিনিয়া ইভান্স

June 12, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
24
View

মার্কিন উপন্যাসিক ভার্জিনিয়া ইভান্স ২০২৬ সালের উইমেন্স প্রাইজ ফর ফিকশন পুরস্কার জিতেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় লন্ডনে এক অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়।      

ভার্জিনিয়া ইভান্স তার প্রথম উপন্যাস ‘দ্য করেসপন্ডেন্ট’ এর জন্য এ পুরস্কারটি পান, যা বিশ্বজুড়ে নারীর সৃজনশীলতাকে উদযাপন করার লক্ষে প্রদান করা হয়। ইভান্সের তুমুল জনপ্রিয় এই বেস্টসেলারটি একটি পত্রোপন্যাস। এটি এক বদমেজাজি অবসরপ্রাপ্ত নারীকে নিয়ে লেখা। উপন্যাসটির কাহিনী ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে একজন অবসরপ্রাপ্ত আইনজীবীর পাঠানো চিঠি ও ইমেইলকে কেন্দ্র করে আবর্তিত।          

সাতটি অপ্রকাশিত উপন্যাস শেষ করার পর এটি ইভান্সের প্রথম প্রকাশিত উপন্যাস। বইটি ইতিমধ্যেই পেন/হেমিংওয়ে অ্যাওয়ার্ড এবং জেমস প্যাটারসন অ্যান্ড বুকশপ.অর্গ প্রাইজ জিতেছে। এছাড়া এটি সেন্টার ফর ফিকশন ফার্স্ট নভেল প্রাইজ এবং অ্যান্ড্রু কার্নেগি মেডেলের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিল।   

উইমেন্স প্রাইজ ফর ফিকশনের বিচারক প্যানেলের সভাপতি অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এই বইটিকে মৌলিকতা, উৎকর্ষ ও সহজবোধ্যতার এক অনুকরণীয় সংমিশ্রণসহ একটি অসাধারণ উপন্যাস হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'এটি সকলের পড়া ও উপভোগ করা উচিত।'   

উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ফিকশন ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। প্রতি বছর যুক্তরাজ্য থেকে প্রকাশিত এবং নারীদের লেখা সেরা একটি উপন্যাসকে এই পুরস্কারটি দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ী লেখক ৩০ হাজার পাউন্ড বা প্রায় প্রায় ৪০ হাজার মার্কিন ডলার পান।   

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login