Novel

এক ছাতার নিচে। পর্ব:৫১

June 13, 2026

121 views

#গল্প- এক ছাতার নিচে 

  #লেখিকা- বুশরা নাদরাহ 

  #পর্ব - ৫১ 

 সকালটা অদ্ভুত নিস্তব্ধতায় শুরু হলো। বাড়ির বাতাসটাই যেন ভারী হয়ে আছে। কারো মুখে কথা নেই। শুধু থেমে থেমে ফারহানা বেগমের দীর্ঘশ্বাস। 

 ইনায়া সারা রাত ঘুমায়নি। চোখ দুটো লাল হয়ে আছে। মাথা ভারী লাগছে।  

 অন্যদিকে– 

 ইশতিয়াক শেখ ভোর থেকে বিছায়ার উপর বসে আছেন।  রাতভর চোখ বন্ধ করেননি।   চোখে ক্লান্তি, কিন্তু মনে একটা কঠিন সিদ্ধান্ত।   

কিছুক্ষণ পর  শক্ত হাতে ফোনটা তুললেন।   একটা নাম্বার ডায়াল করলেন।  ওপাশে—

  "হ্যালো।ঘুম জড়ানো কণ্ঠ। 

 "তুমি রায়হান?   কণ্ঠটা ঠান্ডা।

  "জি। আপনি কে?  

"আমি ইনায়ার বাবা।  

এক সেকেন্ডে পুরো দুনিয়া থেমে গেল রায়হানের।  

"জি বলুন।

" তোমাকে একটা দরকারে ফোন করা।   

" জি বলুন। কি দরকার? 

   "আমার মেয়েকে তুমি ভুলে যাও। তার জন্য তোমার কত টাকা লাগবে বলো। সব দিবো। শুধু ওর জীবন থেকে তুমি সরে যাও। 

রায়হান কিছুক্ষন চুপ থাকল। তারপর ধীরে ধীরে বলল, 

  "আমার কিছুই লাগবে না, আঙ্কেল।   আমি টাকার জন্য ইনায়াকে ভালোবাসিনি।

  ইশতিয়াক শেখ দীর্ঘশ্বাস ফেললেন,  

"ভালোবাসা দিয়ে জীবন  চলে না বাবা। মান-সম্মান বলতেও একটা জিনিস  আছে।

  "আমি জানি। আর তাই ভুল কিছু করিনি। ইহান এই বিষয় টা আপনাদের না জানালে আমি নিজেই আপনাদের জানাতাম।

   " আচ্ছা।বিকালে দেখা করো।  

“ঠিক আছে।কোথায়?   

 " পুরান ব্রিজের কাছে।  

কল কেটে গেল।

 একজন বাবা আর একজন ছেলে।   মাঝখানে একটা মেয়ের ভবিষ্যৎ।  এই দেখাটায় কি মিলন হবে নাকি বিচ্ছেদ?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login