Posts

নিউজ

প্রথম সপ্তাহেই ৩ লাখের বেশি বিক্রি হয়েছে ট্রাম্পকে নিয়ে লেখা বই ‘রেজিম চেঞ্জ’

July 6, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
36
View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পাঠকদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি ট্রাম্পের প্রশাসন নিয়ে লেখা একটি নতুন বই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প' নামের বইটি প্রথম সপ্তাহেই ৩ লাখের বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার।     

সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা বইটি চলতি বছরের ২৩ জুন প্রকাশিত হয়। বইটি ট্রাম্পের প্রেসিডেন্সি বিষয়ক সর্বশেষ বই। এটি বাজারে আসার প্রথম সপ্তাহেই ৩ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে; এর ফলে এটি এ পর্যন্ত বছরের দ্রুততম সময়ে বিক্রীত হার্ডকভার ননফিকশন বইতে পরিণত হয়েছে।

‘রেজিম চেঞ্জ' বইতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ১৪ মাসের ঘটনাবলী তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্র ও ট্রাম্পের সহযোগীদের সাথে এক হাজারেরও বেশি সাক্ষাৎকার এবং খোদ ট্রাম্পের সাথে একটি সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে বইটি রচিত। সমালোচকরা বইটির বিশেষ প্রশংসা করে বলেছেন, এটি অসংযত ও আত্মকেন্দ্রিক ক্ষমতা প্রয়োগের এক শক্তিশালী আখ্যান, যার ফলাফল খুব একটা ইতিবাচক নয়।    

এদিকে ট্রাম্পের প্রথম মেয়াদে তাকে নিয়ে লেখা বহু বই বেস্টসেলার ছিল। কিন্তু দ্বিতীয় মেয়াদে এটি বিরল ঘটনা ছিল। প্রকাশকদের ধারণা ছিল, ট্রাম্প বিষয়ক বইয়ের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমে গেছে; কারণ তার সম্পর্কে জানার মতো আর বিশেষ কিছু অবশিষ্ট নেই। তবে এই বইটি প্রকাশের পর তাদের সেই ধারণা পাল্টে গেছে।  

সাইমন অ্যান্ড শুস্টার জানিয়েছে, বইটির হার্ডকভার সংস্করণ দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় (বইয়ের দোকান ও অ্যামাজনে) বর্তমানে এর তৃতীয় মুদ্রণ চলছে এবং ২ লাখ কপির অর্ডার রয়েছে। ২০২৬ সালে প্রকাশিত যেকোনো হার্ডকভার ননফিকশন বইয়ের ক্ষেত্রে এটিই প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রির রেকর্ড।  

হ্যাবারম্যানের সাথে ট্রাম্পের দীর্ঘদিনের পরিচয় রয়েছে। সেই ট্রাম্পই এখন বইটিকে মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম  ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমাকে নিয়ে লেখা ম্যাগি হ্যাবারম্যানের বইটির বিষয়বস্তু মূলত মনগড়া, ভুয়া এবং পুরোটাই কাল্পনিক; ঠিক যেমনটা তিনি বহু বছর ধরে আমার সম্পর্কে যা কিছু লিখেছেন, তার অধিকাংশই ভুয়া ছিল। তিনি একজন তৃতীয় শ্রেণির লেখক, যিনি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট অর্থাৎ আমার সুবাদেই চমৎকার আয় করেছেন।’      

উল্লেখ্য, ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ান বর্তমানে নিউইয়র্ক টাইমসের এর সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বইতে এমন এক তত্ত্ব তুলে ধরা হয়েছে, যা খোদ ট্রাম্প নিজেও বিশ্বাস করেন। তার বিশ্বাস, ২০২০ সালের নির্বাচনে যদি তিনি পরাজিত না হতেন, তবে দ্বিতীয় মেয়াদে তিনি এখনকার মতো এতটা শক্তিশালী অবস্থানে থাকতেন না    

সূত্র: এপি  

   

Comments

    Please login to post comment. Login