Posts

নিউজ

ইয়োন ফসে: আমি যখন লিখি, তখন অন্য মহাবিশ্বে প্রবেশ করি

July 7, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
29
View

নোবেল বিজয়ী নরওয়েজিয়ান নাট্যকার জন ফস জানিয়েছেন, তিনি যখন লেখার জগতে মগ্ন থাকেন, তখন তার কাছে মনে হয় তিনি যেন অন্য মহাবিশ্বে প্রবেশ করেছেন। তিনি এক সাক্ষাতকারে এই মন্তব্য করেছেন। নোবেল প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজে এই সাক্ষাতকার প্রকাশিত হয়েছে।   

প্রায় ৮ মিনিটের এই সাক্ষাতকারে তার কাছে লেখালেখির অর্থ কী তা ব্যাখ্যা করেছেন এই নাট্যকার। এছাড়া উচ্চাকাঙ্ক্ষী লেখকদের জন্য তার পরামর্শও দিয়েছেন।নোবেলজয়ী এই লেখক তার জীবনের স্মরণীয় একটি ঘটনা হিসেবে একজন বিশেষ পাঠকের কথাও উল্লেখ করেছেন। ওই পাঠক তাকে বলেছিলেন, ফসের লেখালেখির কারণেই তিনি এখনও বেঁচে আছেন। 

উল্লেখ্য, ইয়োন ফসে ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাট্যকারদের একজন। তার প্রথম উপন্যাস ‘রেড, ব্ল্যাক’ ১৯৮৩ সালে এবং প্রথম নাটক ‘অ্যান্ড উই উইল নেভার বি পার্টেড’ ১৯৯৪ সালে প্রকাশিত হয়। বিশ্বের ৪০টির বেশি ভাষায় অনূদিত হয়েছে তার রচনা। তার নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘সামওয়ান ইজ গোয়িং টু কাম হোম’, ‘অ্যান্ড উই উইল নেভার বি পার্টেড’, ‘আ সামারস ডে’, ‘স্লিপ মাই বেবি স্লিপ’, ‘শ্যাডোস’, ‘উইন্টার’, ‘বিউটিফুল’ ইত্যাদি। তাকে অনেকেই একালের ইবসেন বলেন, আবার কেউ কেউ একবিংশ শতকের বেকেট বলেও অভিহিত করেন।   

Comments

    Please login to post comment. Login