Posts

নিউজ

'লাইব্রেরি অব কংগ্রেস প্রাইজ ফর আমেরিকান ফিকশন' পাচ্ছেন অ্যান প্যাচেট

July 11, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
14
View

কথাসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালের 'লাইব্রেরি অব কংগ্রেস প্রাইজ ফর আমেরিকান ফিকশন’ পাচ্ছেন বেস্টসেলিং লেখক অ্যান প্যাচেট। ২২ আগস্ট ন্যাশনাল বুক ফেস্টিভ্যালে তার হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেওয়া হবে।     

লাইব্রেরি অব কংগ্রেস এর ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান রবার্ট আর. নিউলেন এক বিবৃতিতে বলেছেন, ‘অ্যান প্যাচেট হৃদয়স্পর্শী, গভীর ও কোমল অনুভূতির উপন্যাস রচনা করেন। মানুষের পারস্পরিক সম্পর্কের বিষয়ে গভীর চিন্তাভাবনা ও হৃদয়গ্রাহী লেখনীর মাধ্যমে তিনি এমন সব আখ্যান সৃষ্টিতে পারদর্শী, যা পাঠকরা আগ্রহভরে পড়ে থাকেন। তিনি যে লাইব্রেরি অব কংগ্রেস প্রাইজ ফর আমেরিকান ফিকশন (২০২৬) এর জন্য নির্বাচিত হয়েছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত।’ 

অ্যান প্যাচেট এ পর্যন্ত  ১০টি উপন্যাস প্রকাশ করেছেন, যার মধ্যে ‘বেল কান্টো’, ‘দ্য প্যাট্রন সেন্ট অব লায়ার্স’, ‘কমনওয়েলথ’ ও ‘দ্য ডাচ হাউস’ উল্লেখযোগ্য। তার সর্বশেষ উপন্যাস ‘হুইসলার’ চলতি বছরের ২ জুন প্রকাশিত হয়েছে।  

৬২ বছর বয়সী এই লেখক পেন/ফকনার অ্যাওয়ার্ড, উইমেনস প্রাইজ ফর ফিকশন, ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল এবং পেন/অডিবল লিটারারি সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন। সাহিত্যকর্মের পাশাপাশি তিনি 'পারনাসাস বুকস' নামের একটি বইয়ের দোকান পরিচালনা করেন এবং স্বাধীন বই বিক্রেতাদের একজন বড় সমর্থক হিসেবে কাজ করছেন।   

উল্লেখ্য, 'লাইব্রেরি অব কংগ্রেস প্রাইজ ফর আমেরিকান ফিকশন’ হলো মার্কিন কথাসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা একটি অত্যন্ত সম্মানজনক সাহিত্য পুরস্কার। ২০০৮ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কারটি এমন সব কথাসাহিত্যিককে দেওয়া হয়, যাদের কাজ চিন্তার মৌলিকতা, কল্পনাশক্তি এবং শিল্পকলায় অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। 

সূত্র: পিপল   

Comments

    Please login to post comment. Login