Poetry

কোনো এক বিকেলে

July 25, 2026

146 views

কোন এক বিকেলে, খালি পায়ে হেঁটে বাবা বাজার থেকে বাড়ি আসেন।

বাবার শুকনো মুখ,ক্লান্ত চোখ আমার কিশোর মনে আশঙ্কা জাগে।

বাবার কি হলো? 

একেদিন যায়, দু দিন যায় বাবা গঞ্জের হাটে যান না।মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ,বাবা অসুস্থ 

সংসার জীবন জীবিকা কি হবে।

সেই এক ঘোর অমানিশার অন্ধকার নেমে আসে দুয়ারে।শুরু হয় সন্তান সাঁন্ততি নিয়ে মায়ের সংগ্রামী এক জীবন পথচলা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login