Poetry

অনেক বছর পরে

July 31, 2026

193 views

অনেক বছর পরে তার সাথে দেখা 

হাতে হাত রেখে, বলেছি সখা,

যতনে রাখিও নিজেকে। 

নির্লিপ্ত হাসি দিয়ে বলেছিল 

এতদিন কোথায় ছিলে 

এখন চোখে এনেছ জল।

বলি,কবিতার শহরে ছিলাম,

তোমার জন্য বানিয়ে এনেছি 

সবুজ ঘাসের বিছানা। 

মেঘের ছায়া এনেছি,রোদ্দুর থেকে বাঁচাতে।

সখা বলে,তবে তোমার শহরে নিয়ে চলো,

চিল হয়ে উড়বো দুূরের নীলাকাশে,

ইচ্ছে হলে দুজন,মাখবো শরীরে ধুলো।

চেয়ে দেখি.. ভোর হয়ে গেছে, 

ঘুমের ঘোরে অলীক স্বপ্নে

সখা হয়ে গেছে জীবনানন্দের চিল।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login