Poetry

সময় দাঁড়িয়ে হাত বাড়িয়ে

August 3, 2026

146 views

এখনো সকাল হয়,সুূর্য হাসে, 

দুপুর ঘনিয়ে, বিকেল আসে, 

এখনো সন্ধা নামে দিনের শেষে

গোল চাঁদ নারিকেল পাতা চিরে,

উঁকি দেয় খোলা জানালার পাশে। 

এখনো রাত শেষে কুয়াশা নামে

সবুজ ঘাসে শিশির বিন্দু জমে,

শীতল বাতাস অনুভূতির মরমে।

এখনো বর্ষায় নদীতে বান ডাকে

নৌকায় নববধু নিয়ে নাইওর আসে 

পাগলা কানাইয়ের ঢোলের তালে 

গাঁয়ের ছেলে,বুড়ো সকল ই হাসে।

এখনো কিশোরী মেয়ের দল,

 বেনি করা চুলে, প্রখর রোদে,

দূরের বিদ্যালয়ে ছোটে 

মুক্তোর হাসি লেগে থাকে তাদের ঠোঁটে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login