Story

মানব কন্যা ও নাগরাজের প্রেম কাহিনী।

August 5, 2026

78 views

গল্পের  অষ্টম  অংশ                                          নীলিমার হঠাৎ মনে পড়ে গেল। নিলয় তো একজন সাধারণ মানুষ না সে তো একজন ইচ্ছাধারী নাগ। তাহলে নীলিমা একজন মানুষ হয়ে কিভাবে একটি সাপের সাথে সারাজীবন কাটাবে। আর অন্যদিকে আকাশ একজন মানুষ সাধারণ তার  মতো। আর তাছাড়াও নীলিমাকে আকাশ শর্ত দিয়েছে পূরণ করতে না পারলে তাকে বিয়ে করতে হবে। আর নীলিমা নিলয় কে বলল তুমি তো একজন ইচ্ছাধারী নাগ আর আমিই তো একজন সাধারণ মানুষ তাহলে আমরা   সারাটি জীবন কিভাবে একসঙ্গে কাটাব। আর আমি আকাশে ঋণ পরিশোধ করতে পারব না।  তাই এটা ভালো হবে যদি আমি আকাশে শর্তে রাজি হয়ে যাই। নিলয়  বলল তুমি এরকম  করো না আমি তোমাকে অনেক ভালোবাসি। দরকার হলে আমি আমার এ শক্তি ত্যাগ করে একজন সাধারণ মানুষ হয়ে যাব তাও তুমি  এমনটি করো না।  নীলিমা বলল এটা কি সম্ভব। নিলয় বলল তোমার জন্য আমি অসম্ভব সম্ভব করতে রাজি আছি। নীলিমা বলল তাহলে তুমি টাকার ব্যবস্থা কর। না হলে আমাদের আকাশের শর্তে রাজি হওয়া ছাড়া আর কোন উপায় নেই। নিলয় সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল বাইরে সে ভাবতে লাগলো উপায় খুঁজতে লাগলো।                                                                                                                             গল্পের নবম অংশ একটু দেরি করে আসবে।                                                                সমাপ্ত 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login