News

৩ লেখক পেলেন ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার

August 19, 2026

Featured Image
83
View

‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার-২০২৫’ পেয়েছেন কবি হেমায়েত উল্লাহ ইমন, জুবায়ের রশীদ এবং নাট্যকার শরণ এহসান। ১৮ আগস্ট বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই পুরস্কার প্রদান করা হয়।  

কবি হেমায়েত উল্লাহ ইমন কাব্যগ্রন্থ ‘ফেনাফুল’, জুবায়ের রশীদ ডকুফিকশন ‘গালিবের মুশায়েরায়’ এবং নাট্যকার শরণ এহসান নাটক ‘পুরনামা’ এর জন্য এ পুরস্কার পেয়েছেন। পুরস্কার বিজয়ী লেখকদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হয়। বই তিনটি একুশে বইমেলা ২০২৬ এ ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার-২০২৫’ এর বিজয়ী তিনটি বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান। পরে পুরস্কারপ্রাপ্ত লেখকেরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। একই অনুষ্ঠানে ‘শান্তনু কায়সার-রচনাবলি’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ১০ খণ্ডের এই রচনাবলি ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র এই পুরস্কার প্রবর্তন করেছে। লেখক অধ্যাপক শান্তনু কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার সাহিত্যচিন্তা ও সৃষ্টিশীল উত্তরাধিকারকে ধারণ করার লক্ষ্যে দ্বিতীয়বারের মত এটি প্রদান করা হয়েছে।

Comments

    Please login to post comment. Login