News

লন্ডন লিট ফেস্টে লেখকদের সাক্ষাৎকার নেবেন দুয়া লিপা

August 24, 2026

105 views
Featured Image

এ বছরের লন্ডন লিটারেচার ফেস্টিভ্যালে একদল লেখকের সাক্ষাৎকার নেবেন পপ তারকা দুয়া লিপা। ব্রিটেনের বৃহত্তম আর্ট ও সাংস্কৃতিক কেন্দ্র সাউথব্যাংক সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই উৎসবটির আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন এই পপ তারকা। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

বইয়ের প্রতি ভালোবাসার জন্য সুপরিচিত দুয়া লিপা সাউথব্যাংক সেন্টারে আয়োজিত উৎসবে লেখক জ্যাডি স্মিথ, প্যাটি স্মিথ এবং সুদান বংশোদ্ভূত কানাডীয় কবি ও সংগীতশিল্পী মোস্তফার সঙ্গে আলাপচারিতা পরিচালনা করবেন। এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করছে ‘ব্রিট অ্যাওয়ার্ড’ জয়ী এই গায়িকার বুক ক্লাব ‘সার্ভিস৯৫’ (Service95)।   

উল্লেখ্য, ১৯তম বছরে পদার্পণ করা লন্ডন লিটারেচার ফেস্টিভ্যাল আগামী ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে। দুয়া লিপা ২৪ অক্টোবর জ্যাডি স্মিথের সাথে তার ২০০০ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘হোয়াইট টিথ’ নিয়ে কথা বলবেন এবং পরদিন প্যাটি স্মিথের সাথে ‘ব্রেড অব এঞ্জেলস’ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ২৪ অক্টোবর গায়ক-গীতিকার মোস্তফার সাথে তার কবিতার সংকলন ‘নূর’ নিয়ে আলোচনার সময় নির্ধারিত রয়েছে। 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login