নিউজ

আগামী বছর আসছে কার্লি ফরচুনের নতুন উপন্যাস 'অনলি ইন সামার'

August 31, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
15
View

রোমান্টিক ঘরানার জনপ্রিয় কানাডিয়ান লেখক কার্লি ফরচুন তার ষষ্ঠ উপন্যাস প্রকাশের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। 

৪২ বছর বয়সী এই উপন্যাসিক জানিয়েছেন, 'অনলি ইন সামার' নামের উপন্যাসটি ২০২৭ সালের ১৮ মে প্রকাশিত হতে যাচ্ছে। এটি তার বহুল সমাদৃত 'ব্যারিস বে' সিরিজের তৃতীয় বই। সিরিজের আগের দুটি বই হলো 'এভরি সামার আফটার' এবং 'ওয়ান গোল্ডেন সামার'।

২০২২ সালে প্রকাশিত 'এভরি সামার আফটার' বইটির মাধ্যমে পাঠকদের পরিচয় ঘটে পার্সিফোনি ফ্রেজারের সাথে, যিনি কানাডার ব্যারিস বে শহরের একটি লেক হাউসে গ্রীষ্মকাল কাটাতেন। তার প্রাক্তন প্রেমিক স্যাম ফ্লোরেকের মায়ের মৃত্যুর পর তিনি সেই হৃদের ধারে ফিরে আসেন। গত বছর প্রকাশিত 'ওয়ান গোল্ডেন সামার' উপন্যাসে স্যামের ভাই চার্লি, অ্যালিস নামের এক ফটোগ্রাফারের প্রেমে পড়েন, যার সাথে বহু বছর আগে তার দেখা হয়েছিল। 

‘এভরি সামার আফটার’ উপন্যাস অবলম্বনে একটি টেলিভিশন সিরিজ তৈরি হয়েছে, যাতে অভিনয় করেছেন স্যাডি সোভারাল, ম্যাট করনেট ও মাইকেল ব্র্যাডওয়ে। সিরিজটি গত জুন মাসে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় এবং এর দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

‘অনলি ইন সামার’ উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে চার্লি ও স্যামের কাজিন এলিনর ফ্লোরেককে ঘিরে। তিনি ব্যারিস বে’তে একটি কটেজ কেনেন এবং জানতে পারেন যে, তার পাশের ছোট বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে সেখানে একটি বিশাল লেক হাউস তৈরি করা হবে। আর এর পেছনে রয়েছেন এক রহস্যময় মালিক।

এদিকে গত মে মাসে কিরকাসকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লি ফরচুন এই সিরিজের প্রথম বইটির সৃষ্টির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ‘এটি এমন একটি কাজ ছিল, যা আমার নিজের তাগিদেই করা প্রয়োজন ছিল। আমি আমার কর্মজীবনের পেছনে অঢেল সময় ও শ্রম দিয়েছি, কিন্তু বিনিময়ে তেমন কিছুই পাইনি। তাই নিজের সৃজনশীলতার একটি অংশকে পুনরুদ্ধার করা আমার জন্য জরুরি হয়ে পড়েছিল।’

তিনি আরও বলেছেন, ‘ফলে বছরের শেষ নাগাদ একটি বইয়ের কাজ শেষ করতে হলে প্রতিদিন ঠিক কতটা লিখতে হবে, তা হিসাব করে দেখলাম। সংখ্যাটা দাঁড়ায় ৩৮৮ শব্দ। আমি খুব ভোরে ঘুম থেকে উঠতাম, আমার সন্তান জেগে ওঠার এবং কাজের ব্যস্ততা শুরুর আগেই। এরপর আমি লেখালেখি করতাম। আর সেই লেখা থেকেই জন্ম নিল এভরি সামার আফটার বইটি।’       

Comments

    Please login to post comment. Login