Poetry

ব্যাধ

August 31, 2026

73 views

তিনজন তীরন্দাজ ধনুকে পরিয়েছেন শর।
ভিন্ন ভিন্ন সময়ে, হয়তো শতাব্দীরও পর। তবুও,
একইরকম সর্তক। টানটান ছিলা, আসন্ন বিজয়ের উত্তেজনায় মুহুর্মুহু কাঁপছে।

একজন মধ্যবয়সী ক্রুসেডার, তীরন্দাজ।
লড়েছেন তেরোটি জেহাদ।

একজন অলিম্পিকের মঞ্চে, ধর্নুবিদ।
তার চাই সোনার মেডেল।

আরেকজন প্রাচীন ব্যাধ।
মন্দারের শাখায় বসে থাকা ময়ূরটি, তার
এবং পরিবারের আরো ছ'জনের
রাতের আহার।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login