গত শতাব্দীতে
আমরা তরুণ ছিলাম।
নির্নিমেষ মুগ্ধতা আমাদের উষ্ণ রাখতো
ডিসেম্বরের নামহীন কোনো সন্ধ্যায়-
চোখের মুগ্ধতা।
এই শতাব্দীতে
পরস্পরের প্রতি
আমরা শীতল এবং নির্লিপ্ত।
শেষের দিনগুলোতে আমরা মুখোমুখি বসে থাকতাম;
অন্তত একটিও বাক্যবিনিময় না করে।
যেন দুটি প্রাচীন বৃক্ষ।
দুটি গাছ নাকি একে অপরের ছায়ায় বাড়তে পারে না।
তাই আমরা ক্রমশ বিপ্রতীপে সরে গেলাম।