১৪/৯/২৬
পাঁচশ টাকার কচকচে নকল নোটটি ভেঙে
আমি কিনলাম একটুকরো বাসি পাউরুটি
আর খানিকটা হেমলক।
বাড়ির ইঁদুরগুলো বড্ড উৎপাত করছে আজকাল।
ধেড়ে মাদীটা সম্প্রতি এগারোটি বাচ্চা বিইয়েছে।
দেখি, ঘাতকের হাতে চকচকে খুচরো
মুগ্ধ হই আবার
কাঁচানোটগুলো
আমার নকল নোটটির মতোন।
বাড়ি ফিরে গুনতে বসি।
একী! এগুলোও যে জাল!
মুচকি হাসি আমি। ঘাতক লোকটি আমারই মতোন;
সরল!
হঠাৎই আতঙ্কে জমে যাই-
হেমলকটি নির্বিষ আর রুটিটি টাটকা নয়তো?