#
মৃত মাছের চোখে
ধরা দিয়েছে
জাগতিক বিস্ময়
ঈষৎ খোলা
মুখের কাছাকাছি
উড়ছে পুরুষ্টু মাছি
গোটা ছয়
#
মৌচাকে শোক নেই
রাজার শব
খেয়ে ফেলেছে কাক
কর্মী মৌমাছি
খুঁজে ফেরে ফুল
আর রতিক্লান্ত
মক্ষিকা একাকী
মৌচাকে নি:সঙ্গ
রাজহত্যার পাপ
ধুয়ে ফেলে সে
ডালিয়ার মধুতে
#
মৃত মাছের চোখে
ধরা দিয়েছে
জাগতিক বিস্ময়
ঈষৎ খোলা
মুখের কাছাকাছি
উড়ছে পুরুষ্টু মাছি
গোটা ছয়
#
মৌচাকে শোক নেই
রাজার শব
খেয়ে ফেলেছে কাক
কর্মী মৌমাছি
খুঁজে ফেরে ফুল
আর রতিক্লান্ত
মক্ষিকা একাকী
মৌচাকে নি:সঙ্গ
রাজহত্যার পাপ
ধুয়ে ফেলে সে
ডালিয়ার মধুতে
Borhan Mahmud
4 weeks ago
দারুণ লিখেছেন।