আমায় তোমার মনে পড়ে?
ক্লান্ত বেশে, দিনের শেষে;
কিংবা কোন অলস দুপুর-
ছেঁড়া মলাটের আবুল হাসান
আমার গলার পরিচিত সুর-
আমায় তখন মনে পড়ে?
বৃষ্টি তোমায় ভেজায় আজো?
কবিতা পড়ো? জোছনা মাখো?
শেষ গোধূলির মাতাল হাওয়া
তোমার চুলে, ঘূর্ণি তোলে?
নিয়ন আলোর শহরতলী
আগের মতন ভালোবাসো?
নাকি তুমি আমার মতো?
খুব ক্লান্ত, চন্দ্রাহত।