Poetry

জলের কোলাহল

September 14, 2026

74 views

জল বাড়ছে ধীরে, ডুবল পায়ের পাতা

মাথাটুকু শুকনো রাখি, উঁচিয়ে ধরে ছাতা।

তার পরেতে ডুবল আমার হাঁটু

তবনটাকে গুটিয়ে নিয়ে

জোরপায়ে দিই হাঁটা।

তখন আমি বুকসমান জলে।

শুনি—

জলের ভ্রমর গান ধরেছে

পদ্ম ফুটবে বলে।

ডুবলে শেষে তবেই মেলে তল

ডাঙার মানুষ বুঝবে কীসে জলের কোলাহল?

সাধুর কাছে গিয়েছিলাম, কলেন মহাশয়—

পাপে না ডুবলে কি আর পুণ্যে মতি হয়?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login