নিউজ

২০২৬ সালের হুগো অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা

August 31, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
45
View

চলতি বছরের হুগো অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩০ আগস্ট ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে অনুষ্ঠিত ৮৪তম বিশ্ব সায়েন্স ফিকশন কনভেনশন ‘ল্যাকন ৫’ এর এক অনুষ্ঠানে বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হয়। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি ঘরানার অসাধারণ সব কাজের জন্য প্রতি বছর বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। 

অ্যালিক্স ই. হ্যারো ‘দ্য এভারলাস্টিং’ উপন্যাসের জন্য শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার জিতেছেন। বইটি এর আগে শ্রেষ্ঠ ফ্যান্টাসি উপন্যাসের জন্য লোকাস অ্যাওয়ার্ড পেয়েছিল। মার্কিন বই পর্যালোচনা বিষয়ক সাময়িকী কিরকাস রিভিউজ এই বইটিকে ‘অতীতের গল্প কীভাবে আমাদের ভবিষ্যৎকে রূপ দিতে পারে, সেই বিষয়ক একটি মহাকাব্যিক টাইম-ট্রাভেল ফ্যান্টাসি’ বলে উল্লেখ করেছে।

‘দ্য রিভার হ্যাজ রুটস’ এর জন্য সেরা নভেলা অ্যাওয়ার্ড পেয়েছেন আমাল এল-মোহতার এবং ‘নেভার ইটেন ভেজিটেবলস’ এর জন্য সেরা নভেলেট বিভাগে পুরস্কার জিতেছেন এইচ. এইচ. পাক।

এদিকে জন স্কালজির ‘ওল্ড ম্যানস ওয়ার’ উপন্যাস সিরিজটি বেস্ট সিরিজ বিভাগের পুরস্কার জিতেছে। এই সিরিজের সর্বশেষ বই ‘দ্য শ্যাটারিং পিস’ গত বছর প্রকাশিত হয়। এছাড়া সেরা ছোটগল্প ‘ইন মাই কান্ট্রি’ এর জন্য হুগো অ্যাওয়ার্ড জিতে নেন থমাস হা এবং সেরা গ্রাফিক স্টোরি বা কমিক এর পুরস্কারটি পায় ‘আ উইজার্ড অব আর্থসি: আ গ্রাফিক নভেল’। মার্কিন সায়েন্স ফিকশন লেখক উরসুলা কে. লে গুইন এর ধ্রুপদী রচনার ওপর ভিত্তি করে ফ্রেড ফোর্ডহ্যাম ‘আ উইজার্ড অব আর্থসি: আ গ্রাফিক নভেল’ লিখেন। 

Comments

    Please login to post comment. Login