Poetry

গোরখোদকের এলিজি

September 1, 2026

70 views

তিনজন গোরখোদক
কার্তিকের রাতে
এলিজি আওড়ায়
মৃতদের স্মরণে
মরে গিয়ে যারা
ফিরে এসেছে এই
নেক্রোপলিসে
মাতাল গোরখোদকের
জীবিকা তারা
মৃতরা
রোজ আসে
নিয়ম করে
যোগান দেয়
চাল-ডাল
আর দিশি মদের
তাই তারা
মৃতদের সম্মানে
সারবেধে দাঁড়ায়
আর গুণকীর্তন গায়
উৎসাহ যুগিয়ে
ডেকে আনতে বলে
মৃতদের উত্তরপুরুষ
আর প্রতিবেশীদের
এই নেক্রোপলিসে
যেনো
চাল-ডাল-মদের
ভাঁড়ার ফুরিয়ে না যায়

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login