কবিতা

একদিন ভুল ট্রেনে

September 2, 2026

সাদিক সাকলায়েন

13
View

কী হয়েছিল আমার ভেতরে 

অভিমানে কাউকেই বলিনি।

অযাচিত আঁচিলের মতো 

একটু একটু করে

বেড়ে উঠেছে নিস্তব্ধতা

আমার অস্তিত্ব জুড়ে ।

একদিন সব ছেড়েছুড়ে

কোনো ভুল ট্রেনে চড়ে

চলে যাব ভুল ঠিকানায়।

কোনো অচিন স্টেশনের ধারে

অচেনা এক পাগলের ভেতরে

আস্ত আমি পড়ব ঢুকে—

অট্টহাসি উঠব হেসে আপন সুখে,

উগলে দেবো সব অভিমান

রোদপড়া এক দুপুরে।

০৭.০৭.২০২৬

Comments

    Please login to post comment. Login