আফ্রোডিতি
মো: ফরহাদ
প্রেমিকের দীর্ঘশ্বাসে
শুধুই কী আকাশ ভারী হবে!
সে কী পৌঁছাবেনা প্রেমিকার কর্ণে?
প্রেমিকের বিহবল চাহনি-
শুধুই কি মেঘপানে পরে রবে?
দৃষ্টিপাত হবে না কি;
প্রেমিকার নেত্রে?
উদাসী প্রেমিক!
বৃথা তোমার এই চলাকলা।
যার জন্য রোপন করলে প্রেমাবৃক্ষ;
পরিচর্যায় ফুটালে ফুল-
সে তো আজ
অন্যের আরণ্যাকে,
সুবাস বিলায়!
বিহ্বল প্রেমিক,
আর কত কল্পনায় বিভোর রবে-
কল্পনার তুমি যার
ঠোঁটের স্পর্শ আশা কর-
সে তো আজ আফ্রদিতি অন্যের ঘরে;
করে বিচরণ শুধুই কামনার স্বর্গে।
অবুঝ প্রেমিক,
আর কতকাল বোকা হয়ে থাকবে?
ঝেড়ে ফেলো পুরোনো জঞ্জাল,
নিজেকে সফে দাও সময়ের হাতে।
গেলাসে গেলাসে পান কর-
শতাব্দীর মদিরা।