ইশ্বর তোমার জন্য কি করেছে প্রিয়তমা?
তুমি প্রার্থনায় মশগুল তার প্রেমে অন্ধভক্তি,
ইশ্বর শুধু তোমার নত হওয়া উপভোগ করেছেন।
বিনিময়ে শুধু ওপারের স্বর্গসুখ দেখিয়ে,
তোমায় পদভ্রষ্ট করেছেন।
ইশ্বর ক্ষমতাশালী সেই ক্ষমতা দিয়ে মানুষের কি
উন্নতি করেছেন নাকি ক্ষতি করেছেন?
যুগের পর যুগ ইশ্বর মানুষকে তার বশে নিয়ন্ত্রণ করে
কি উনি ক্ষমতার অপব্যবহার করেননি?
ভালোবাসা মানে তো নিয়ন্ত্রণ করা নয়,
স্বাধীনতা দেওয়া।
তবুও ইশ্বর কেন নিয়ন্ত্রণ করতে চান
মানুষদের উনার গোলাম বানাতে চান?
প্রকৃত ইশ্বর যদি থাকতেন,
তাহলে কখনই আবেগের বশে এসে
কি ধ্বংস করতেন? নাকি মানুষের উন্নতি করতেন?
যে ইশ্বর মানুষকে স্বর্গের লোভ দেখিয়ে
অন্ধভক্ত করে নিজের কাছে ছোট করে করে।
সে কখনই প্রকৃত ইশ্বর নহে।
ইশ্বর নিজেই জানেন উনার অস্ত্বিত্ব শুধু
মানুষের মস্তিষ্কের নিউরনের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে।
তাছাড়া সমগ্র পশুপাখি এদের কেন ইশ্বর নেই,
প্রার্থনাঘর নেই, এদের কেন ইশ্বর নেই?
এরা কি আমাদের থেকে বুদ্ধিমান প্রানী?
যে ইশ্বরকে ছাড়াই সুখে প্রাকৃতিকভাবে দিন পাড় করছে?
তাহলে আমরা কেন ইশ্বরের কাছে একটু সুখ চাইবো?
আর না পেলে অসন্তুষ্ট হবো?
#ইশ্বর
#রুদ্র_সিয়াম